কূটনীতির খেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রদূত একজন উচ্চপদস্থ ব্যক্তি, যিনি কোনো নির্দিষ্ট দেশের সরকারের পক্ষ থেকে অন্য কোনো স্বাধীন দেশ, সরকার কিংবা আন্তর্জাতিক সংস্থার সঙ্গে কূটনৈতিক কার্য সম্পাদন করেন। একজন রাষ্ট্রদূত আনুষ্ঠানিকভাবে কোনো দেশের প্রতিনিধিত্ব করে যাবতীয় রাষ্ট্রীয় কার্যাদি করেন। সাধারণত তিনি নিজ দেশের স্বার্থ রক্ষা কিংবা সমস্যা নিয়ে অন্য দেশের কাছে তুলে ধরেন এবং দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি বাস্তবায়নে তৎপর থাকেন। একজন রাষ্ট্রদূতকে উদ্ধার করা নিয়ে গড়ে উঠেছে সোলজার অব ফরচুন: পে ব্যাক গেমের কাহিনী।পে ব্যাক হলো রান অ্যান্ড গান শুটার গেম। গেমারকে গেম শুরু করতে হবে ফরচুনের একজন সৈনিক হিসেবে। যিনি চীন সরকারের একজন প্রভাবশালী কর্মকর্তাকে উদ্ধার করতে মধ্যপ্রাচ্য যাবেন এবং তাঁকে নিরাপদে বাঁচিয়ে নিয়ে আসবেন বলে অঙ্গীকার করেছেন। আর এর জন্য যখনই অভিযানটি হবে, তখন অনেক আন্তর্জাতিক বিষয়াদির মুখোমুখি হতে হবে। পুরো গেমে মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় লড়াই করে যেতে হবে গেমারকে। এমনকি গেমারকে মিয়ানমার এবং রাশিয়াতেও যুদ্ধ করতে যেতে হবে। আর সেই সঙ্গে দুষ্ট লোকদের খুঁজে বের করতে হবে এবং বিশ্বের নানা রকম আদেশ-নির্দেশ পালন করতে হবে। তাই প্রতি পদক্ষেপে ভেবেচিন্তে এগোতে হবে। গেমটির গ্রাফিকসের ক্ষেত্রে আগের সংস্করণের তুলনায় তেমন কোনো পরিবর্তন আনা হয়নি। গেমের গ্রাফিকসের চেয়ে শব্দ আরও উন্নতমানের। ভালো সাউন্ডকার্ড ও সারাউন্ড স্পিকার সিস্টেম থাকলে গেমাররা পরিপূর্ণভাবে গেমটির শব্দ পুরোপুরিভাবে উপভোগ করতে পারবেন। যা যা প্রয়োজনঅপারেটিং সিস্টেম: উইন্ডোজ ২০০০, এক্সপিপ্রসেসর: ১ গিগাহার্টজভিডিওকার্ড: থ্রিডি গ্রাফিক্স এক্সিলারেটরসিডি-রম ড্রাইভ: ৮ এক্স র‌্যাম: ৫১২ মেগাবাইটভিডিও মেমোরি: ১৬ মেগাবাইট ডাইরেক্ট এক্স: ৯.০হার্ডডিস্ক ড্রাইভ: ৫০০০ মেগাবাইট খালি জায়গা