কৃতি বন্ধু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

আবৃত্তি, অভিনয়সহ বিভিন্ন সাহিত্য-সাংস্কৃতিক বিষয়ে যার অনেক টান। উপজেলার রায়গঞ্জ পৌরসভার ধানগড়া এলাকার আনোয়ার হোসেন ও নূরভানু বেগমের দুই মেয়ের মধ্যে আকিয়া পারভীন ছোট। খুব ছোট থেকেই আবৃত্তি, নৃত্য, অভিনয়, গল্প বলা অভ্যাস তার। এর স্বীকৃতিও পেয়েছে সে। উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে সে লাভ করেছে শতাধিক পুরস্কার। 
গত ২২ নভেম্বর বাংলাদেশ টেলিভিশনের সূবর্ণজয়ন্তী ও বাংলা ভাষায় টেলিভিশন সম্প্রচারের ৫০ বছর পূর্তি উপলক্ষে রাজশাহী বিভাগীয় পর্যায়ে আয়োজিত প্রতিযোগিতায় কবিতা আবৃত্তিতে দ্বিতীয় ও গল্প বলায় তৃতীয় স্থান লাভ করে আকিয়া পারভীন।
এখানেই শেষ নয়, বিভাগীয় পর্যায়ে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় ২০০৪ সালে কবিতা আবৃত্তি ও অভিনয়ে দ্বিতীয় স্থান অধিকার করে। ২০০৬ সালে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় কবিতা আবৃত্তিতে দ্বিতীয় স্থান অধিকার করে। ২০০৮ সালের বিভাগীয় পর্যায়ে মৌসুমী প্রতিযোগিতায় দলগতভাবে অংশগ্রহণ করে বিতর্ক ও সাধারণ প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করে। ২০০৭ সালে সিরাজগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত ট্যালেন্ট সার্চে কবিতা আবৃত্তি ও সাধারণ নৃত্যে সেরা দশে তার স্থান ছিল।
এ ছাড়া বিষয়ভিত্তিক নানা প্রতিযোগিতায় অংশ নেয়। প্রথম আলো রায়গঞ্জ বন্ধুসভার সাংস্কৃতিক সম্পাদক আকিয়া পারভীন। লেখাপড়াতেও রেখেছে সমান নজর। ২০০৬ সালে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সে বৃত্তি লাভ করে। ২০১৪ সালে এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ অর্জন তারই ধারাবাহিকতা। বাবা-মার ইচ্ছা পড়ালেখা শেষ করে সে চিকিত্সক হবে। আকিয়া পারভীন চায় ভালো মানুষ হয়ে বাঁচতে।
রায়গঞ্জ বন্ধুসভা