প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাপ্তাই উপজেলা থেকে ২০১১ সালে এসএসসি এবং জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে কাপ্তাই উপজেলা প্রশাসন। ১১ জুন উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা প্রশাসক মো. মোস্তফা কামাল। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজি মো. আবদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কাপ্তাইয়ে অবস্থিত ১১-আরই ব্যাটালিয়নের উপঅধিনায়ক মেজর নাসির উদ্দিন আহমেদ, কাপ্তাই নৌবাহিনী স্কুলের অধ্যক্ষ জি কিউ খান ও উপজেলা চেয়ারম্যান অংসুইছাইন চৌধুরী।