কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাউজানে এসএসসির কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে নোয়াপাড়া উচ্চবিদ্যালয় প্রাক্তন ছাত্রছাত্রী সমিতি। ১৬ জুন উপজেলার ২১ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। সমিতির সভাপতি মোহাম্মদ মোহসীন আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিদারুল আলম। বক্তব্য দেন নোয়াপাড়া উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এম জাফর আহমদ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অমর কৃষ্ণ বোস, শফিউল আলম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সম্পাদক মোরশেদুর রহমান।