কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ২৯ জুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৯ জুন শুক্রবার ২০১২ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় রাঙামাটি জেলা থেকে জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হবে। প্রথম আলোর আয়োজনে ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবিএল) সহযোগিতায় সকাল নয়টায় রাঙামাটি শিল্পকলা একাডেমী মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে জেলার বিশিষ্ট শিক্ষাবিদেরা উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় থাকবেন প্রথম আলো রাঙামাটি বন্ধুসভার সদস্যরা। সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণের সুবিধার্থে কাপ্তাই উপজেলার কৃতী শিক্ষার্থীদের জন্য বাসের ব্যবস্থা করা হয়েছে। শুক্রবার সকাল সাতটায় বরইছড়ি থেকে বাস রাঙামাটির উদ্দেশে ছাড়বে। এ ব্যাপারে বিস্তারিত জানতে প্রথম আলোর কাপ্তাই প্রতিনিধি কাজী মোশাররফ হোসেনের (মুঠোফোন: ০১৮১৯ ০৩২৩৪৩) সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করা যাচ্ছে। যেসব কৃতী শিক্ষার্থী নিবন্ধন করেননি তাঁদের প্রথম আলোয় ছাপা হওয়া নিবন্ধন ফরম কেটে অথবা ফটোকপি পূরণ করে অনুষ্ঠানস্থলে উপস্থিত হওয়ার অনুরোধ করা যাচ্ছে। বিস্তারিত জানতে বনরূপাস্থ বই একাডেমির ওপর তলায় প্রথম আলোর রাঙামাটি কার্যালয়ে যোগাযোগ করতে অথবা মুঠোফোনে (০১৫৫০ ৬০৯৩০৪) আলাপ করতে বলা হয়েছে।