কৃতী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরসরাইয়ের করেরহাট উদয়ন ক্লাবের উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সহায়তাদান এবং ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত ২৩ মার্চ দিনব্যাপী অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাংসদ মোশাররফ হোসেন। উদয়ন ক্লাবের সাধারণ সম্পাদক শেখ সেলিমের পরিচালনা ও জানে আলমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রেজাউল করিম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জসিম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আলী, সাধারণ সম্পাদক নুরুল হুদা, করেরহাট ইউনিয়নের চেয়ারম্যান মো. দোলোয়ার হোসেন, শাখাওয়াত উল্লাহ, এনায়েত হোসেন, বাহা উদ্দিন প্রমুখ।বক্তারা উদয়ন ক্লাবের সদস্যদের ভালো কাজের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দেন। আলোচনা শেষে দ্বিতীয় শ্রেণী থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত মোট ৫০ জন শিক্ষার্থীকে বৃত্তি (এককালীন অর্থ), সনদপত্র এবং মুক্তিযোদ্ধা পরিবারকে সহায়তা দেওয়া হয়।পরে ঢাকা-চট্টগ্রামের শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।