কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালা সরকারি উচ্চবিদ্যালয়ে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান ১১ জুলাই বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজীব ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দীঘিনালা সেনা তেজস্বী বীরের অধিনায়ক লে. কর্নেল এ বি এম নওরোজ এহসান। বক্তব্য দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাত হোসেন, বোয়ালখালী (সদর) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চয়ন বিকাশ, প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম, শিক্ষক মোস্তাক আহম্মেদ, আরমান হোসেন, অনুপ দাশ প্রমুখ। অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়।