কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেবে পটিয়া সমিতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটিয়া সমিতি-চট্টগ্রাম সিটির পক্ষ থেকে ২০০৯-১০ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া পটিয়ার কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা দেওয়া হবে। কৃতী শিক্ষার্থীদের আগামী ৩০ জুলাইয়ের মধ্যে দুই কপি ছবি, জিপিএ-৫ প্রাপ্তির সত্যায়িত সনদ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌর কাউন্সিলর থেকে পটিয়ার স্থায়ী নাগরিকত্ব সনদ এবং জীবন-বৃত্তান্তসহ সমিতির কাছে আবেদন পাঠানোর ঠিকানা অস্থায়ী কার্যালয়, ‘ফসিল’ সিএনজি স্টেশন (দ্বিতীয়তলা) সিডিএ অ্যাভেনিউ, ষোলশহর, চট্টগ্রাম বা সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরউল আরসাদ চৌধুরী, ব্যবস্থাপক, ঢাকা ব্যাংক, জিইসি মোড় শাখায় পাঠানো যাবে। বিস্তারিত ফোনে (০১৭১৩ ০৬৬২৩৭, ০১৭৪১ ২২০৯২৮) জানা যাবে। বিজ্ঞপ্তি।