কৃতীদের মিলনমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত অনুষ্ঠানে ব্র্যান্ড অ্যাওয়ার্ড নিচ্ছেন আরএসআরএমের ব্র্যান্ড ম্যানেজার মো. সোবাইল বিন হোসেন
বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত অনুষ্ঠানে ব্র্যান্ড অ্যাওয়ার্ড নিচ্ছেন আরএসআরএমের ব্র্যান্ড ম্যানেজার মো. সোবাইল বিন হোসেন

প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন প্রতিযোগিতায় সেরা হয়েছে ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ উপলক্ষে ১৭ নভেম্বর নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজন করা হয় মিলনমেলা। অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানও।
নাচ, গান, আড্ডা, স্মৃতিচারণা—সব মিলিয়ে আলাদা এক পরিবেশ তৈরি হয় অনুষ্ঠানস্থলে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান বলেন, যেকোনো ভালো কাজের স্বীকৃতি আনন্দের, গৌরবের। যাঁরা আজকের অনুষ্ঠানে পুরস্কার পেয়েছেন তাঁরা প্রত্যেকে নিজেদের মেধার প্রমাণ দিয়েছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাচার্য মোহাম্মদ সিকান্দার খান, মিশিগান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দেবাশীষ চক্রবর্তী, ইস্ট ডেল্টার ডিন অব ফ্যাকাল্টিজ ওবায়দুল করিম, রেজিস্ট্রার শাফায়েত চৌধুরী, দৈনিক আজাদীর ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদ মালেক প্রমুখ।
সাংস্কৃতিক পর্বে ব্যান্ড দল এলআরবির সদস্যরা গান পরিবেশন করে সবাইকে মুগ্ধ করেন। এই সময় আইয়ুব বাচ্চুকেও ক্রেস্ট তুলে দেওয়া হয়। তিনি গেয়ে শোনান ‘একদিন ঘুম ভাঙা শহরে’, ‘এখন অনেক রাত’, ‘এক আকাশের তারা’সহ বেশ কয়েকটি গান। এর আগে নাচ, গান ও নাটিকা পরিবেশন করে হলভর্তি দর্শকদের মতিয়ে রাখেন ছাত্রছাত্রীরা। বিজ্ঞপ্তি।