কৃত্রিম অঙ্গে কচ্ছপের সাঁতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাথামোটা জাতের কচ্ছপটির নাম ইউ। জেলেদের জাল থেকে পাঁচ বছর আগে ফেলে দেওয়া হয়েছিল তাকে। তখন হাঙরের আক্রমণে ভেঙে গিয়েছিল ইউর সাঁতার কাটার দুটি অঙ্গ (ফ্লিপার)। জাপানি গবেষকেরা আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কচ্ছপটির জন্য কৃত্রিম ফ্লিপার তৈরি করে দিয়েছেন। ২৫ বছর বয়সী ইউর বর্তমান আবাস জাপানের পশ্চিমাঞ্চলীয় কোবে শহরের প্রাণী সংরক্ষণকেন্দ্র সুমা অ্যাকুয়ালাইফ পার্কে। পার্কের মহাপরিচালক নাওকি কামেজাকি বলেন, কচ্ছপটির জন্য ২৭ ধরনের কৃত্রিম ফ্লিপার তৈরি করা হয়েছে। প্রথমদিকের ফ্লিপারগুলো ছিল ব্যথাদায়ক এবং মাপে ভুল। তবে রাবারের তৈরি সর্বশেষ র্িফ্লপারজোড়া ইউর শরীরে গত সোমবার সফলভাবে সংযোজন করা হলে সে আবার স্বচ্ছন্দে সাঁতার কাটতে সমর্থ হয়। রয়টার্স।