কৃষক লীগ চট্টগ্রাম বিভাগের প্রতিনিধি সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কৃষক লীগ চট্টগ্রাম বিভাগের প্রতিনিধি সভা কেন্দ্রীয় কৃষক লীগের সহসভাপতি ও চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত আকবর আলী চৌধুরীর সভাপতিত্বে জেলা পরিষদ মিলনায়তনে ১৩ নভেম্বর সকাল ১০টায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক লীগের সভাপতি মো. মোতাহার হোসেন, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ সমীর চন্দ্র চন্দ, কেন্দ্রীয় কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রেজাউল করিমের পরিচালনায় এই সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা কৃষক লীগের সভাপতি ও কেন্দ্রীয় কৃষক লীগ কার্যকরী কমিটির সদস্য নজরুল ইসলাম চৌধুরী, সোয়েব আল সালেহীন, আতিকুর রহমান, মোস্তফা কামাল, এস এম, ফসিউদ্দৌলা, মো. শফিকুল ইসলাম, আতিক উদ্দিন চৌধুরী, এ কে এম জাহাঙ্গির, নুর আলী, আনিসুল হক চৌধুরী, সৌরভ তালুকদার, এম হান্নান রানা, তাপস কুমার ত্রিপুরা, সেলিম রেজা, মো. হারুন চৌধুরী, মো. আলমগীর হোসেন, কাজী আনোয়ার হাফিজ, ড. রেডাউল করিম, সেলিম সাজ্জাদ, অ্যাডভোকেট উম্মে হাবিবা, মো. দিদারুল আলম, এস এম শাহ আলম, ফরিদুল ইসলাম চৌধুরী, রিয়াজ মোহাম্মদ প্রমুখ।
প্রধান অতিথি চট্টগ্রাম বিভাগের যেসব জেলায় এখনো সম্মেলন হয়নি, সেসব জেলায় আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সম্মেলন শেষ করতে পরামর্শ দেন। তিনি বলেন, যেসব জেলায় সম্মেলন সমাপ্ত হয়েছে সেসব জেলার প্রত্যেক ওয়ার্ড ও ইউনিয়ন কমিটি করে সংগঠন শক্তিশালী করতে হবে। বিজ্ঞপ্তি।