কৃষক হত্যা দিবসে পেকুয়ায় আলোচনা সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষক হত্যা দিবস উপলক্ষে কক্সবাজারের পেকুয়া উপজেলা কৃষক লীগের আলোচনা সভা ১৫ মার্চ বিকেলে পেকুয়া বাজারের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক নাছির উদ্দিন। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদুল আলম, জেলা কৃষক লীগের সদস্য আবদুল মন্নান ও সদর আওয়ামী লীগের সভাপতি আজম খান। বক্তব্য দেন মোহাম্মদ আলমগীর, ফরিদুল আলম, আবু তালেব, কফিল উদ্দিন, শহিদুল ইসলাম, বদিউল আলম, শাহাদাত হোছাইন, আবুল কালাম, আবদুল কাদের প্রমুখ। সভায় বক্তারা বলেন, বর্তমান সরকার কৃষকদের ভাগ্য ফেরাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এখন সারের জন্য দিনের পর দিন অপেক্ষা করতে হয় না। কৃষকদের প্রাণ দিতে হচ্ছে না।