কৃষকদের মধ্যেকৃষি উপকরণ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ও পারুয়া ইউনিয়নের কৃষকের মধ্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা রংপুর-দিনাজপুর রুরাল সার্ভিসেস (আরডিআরএস) খাদ্য নিরাপত্তা ও মৃত্তিকা উন্নয়ন কর্মসূচির আওতায় কৃষি সহায়তা হিসেবে এসব উপকরণ বিতরণের উদ্যোগ নেয়। এ উপলক্ষে উপজেলা সদর ইছাখালি এলাকার একটি কমিউনিটি সেন্টারে ১৭ জুন এক অনুষ্ঠানের আয়োজন করে আরডিআরএস। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আকতারুজ্জামান। সভায় সভাপতিত্ব করেন সংস্থার মাঠ সমন্বয়কারী তাজউদ্দিন আহমেদ। বক্তব্য দেন পারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম, উপজেলা কৃষি ও উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কাজি রমিজ উদ্দিন, উপসহকারী কৃষি কর্মকর্তা ফজুলল করিম প্রমুখ । সভা শেষে উপজেলা কৃষি কর্মকর্তা আকতারুজ্জামান কৃষকদের মধ্যে কোদাল, ওষুধ ছিটানোর (স্প্রে) মেশিন, ধান মাড়ানোর যন্ত্র, বীজ সংরক্ষণের টিন, ইরি সুপার ব্যাগ (থলে) ও ৬১৪ ঘনফুট কাঠ বিতরণ করেন।