কৃষকের মুখে সাফল্যের হাসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছর বোরো মৌসুমেও ধানের চাষ হয়েছিল, কিন্তু এ বছর সেখানে ক্রমান্বয়ে লাগানো হলো শসা, মরিচ ও টমেটো; আর তাতে হাসি ফুটল চাষির মুখে। হাইব্রিড জাতের এসব সবজি চাষে আনোয়ারা উপজেলার বরুমচড়া গ্রামের অন্য চাষিদেরও আগ্রহ জন্মেছে। জানা গেছে, বরুমচড়ায় আনোয়ারুল হকের ধানি জমিতে সবজি চাষ প্রথম শুরু করেন চকরিয়া থেকে কাজ করতে আসা মোজাফফর আহমদ। সবজি চাষের প্রথম ধারণাটি তাঁর মাথায়ই আসে। মোজাফফর আহমদ প্রথম আলোকে বলেন, ‘গত বর্ষায় যেখানে জমিতে হাঁটুপানি ছিল, তখনো ১৩ গন্ডা জায়গায় (৬ শতক) শসার চাষ করি পরীক্ষামূলকভাবে। খরচ হয়েছিল ১৮ হাজার টাকা। লাভ পেয়েছি ৭০ হাজারের বেশি। অতিবৃষ্টি না হলে লাভ আরও বাড়ত। চলতি শীতকালীন সবজির মৌসুমে আরও বেশি পুঁজি নিয়ে নেমে পড়ি সবজি চাষে। আর তাতেই লাভের মুখ দেখতে পাচ্ছি।’মোজাফফর আরও জানান, এখন ৬০ শতক জায়গায় হাইব্রিড-১৭০১ জাতের মরিচ (স্থানীয় ভাষায় সিলেটি মরিচ) ও ১৪ শতক জায়গায় লাগানো হয় হাইব্রিড জাতের টমেটো। সব মিলিয়ে খরচ পড়ছে পড়ছে এক লাখ ছয় হাজারের বেশি। ইতিমধ্যে দুইবার কাঁচা মরিচ তুলে পেয়েছি ৬০ হাজার টাকা। আবহাওয়া ভালো থাকলে শুধু মরিচ বিক্রি করেই দুই লক্ষাধিক টাকা আয় হতে পারে। আর টমেটোতেও ভালো লাভ হচ্ছে।জানা গেছে, মোজাফফরকে সাহায্য করতে চকরিয়া থেকে তাঁর স্ত্রী ও দুই সন্তানকেও নিয়ে এসেছেন। মোজাফফর শারীরিক শ্রম দিলেও সাধ্যমতো সহায়তা করছেন জমির মালিক আনোয়ারুল হকও।আনোয়ারুল হক জানান, ‘মোজাফফরের বুদ্ধিতে কাজ করে লাভবান হচ্ছি। খরচ ছাড়া যা লাভ হবে তা আমরা ভাগাভাগি করে নেব।’স্থানীয় মো. ইলিয়াছ জানান, ‘মোজাফফর যখন প্রাথমিকভাবে এসব কাজে হাত দেন, তখন অনেকে তাঁকে উপহাস করে।এখন বোরোর জমিতে যেভাবে সবজির ফলন ফলেছে, তাতে সবার ভুল ধারণাটি ভেঙে যায়। আশা করছি মোজাফফরের মতো অনেকেই আগামী সময়ে এ ধরনের সবজি চাষে হাত দেবেন।’