কৃষি নিয়েই পাঠ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে চারটি বিশেষায়িত কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে। আর রয়েছে দুটি কৃষিপ্রধান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং একটি ভেটেরিনারি ও এনিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়। এসব বিশ্ববিদ্যালয়ে শুধু বিজ্ঞানের শিক্ষার্থীরাই আবেদন করতে পারবেন।বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহদেশের কৃষিশিক্ষার সর্বোচ্চ বিদ্যাপীঠ হিসেবে বিবেচিত ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। কৃষিবিজ্ঞানের প্রায় সব শাখার ওপরই পড়াশোনার সুযোগ রয়েছে এখানে। এ বিশ্ববিদ্যালয়ে মোট ছয়টি অনুষদে ৪৩টি বিষয়ের ওপর পড়ার সুযোগ রয়েছে। ভেটেরিনারি অনুষদে ১২৫টি, কৃষি অনুষদে ৩১৩টি, পশুপালন অনুষদে ১০০টি, কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদে ১০০টি, কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদে ৭৫টি এবং মাৎস্যবিজ্ঞান অনুষদে ৮৮টি আসন রয়েছে।মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে অথবা সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৩ সহ সর্বমোট জিপিএ হতে হবে ৭.০ (চতুর্থ বিষয় বাদে)।ভর্তি পরীক্ষার প্রশ্ন হবে ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতির। ভর্তি পরীক্ষার সময় এক ঘণ্টা।ভর্তিসংক্রান্ত যেকোনো তথ্যের জন্য দেখুন সর্বশেষ ভর্তি বিজ্ঞপ্তি অথবা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট: www.bau.edu.bdশেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকাঢাকার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে অ্যাগ্রিকালচার এবং অ্যাগ্রি বিজনেস ম্যানেজমেন্ট অনুষদ নিয়ে গঠিত। অ্যাগ্রিকালচার অনুষদে আসনসংখ্যা ১০০টি এবং অ্যাগ্রি বিজনেস ম্যানেজমেন্ট অনুষদে আসনসংখ্যা ৩৫০টি।মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রতিটিতে ন্যূনতম জিপিএ-৩ সহ সর্বমোট ৭.৫ জিপিএ হতে হবে। বিস্তারিত তথ্যের জন্য দেখুন ভর্তি বিজ্ঞপ্তি অথবা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট : www.sau.ac.bdবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুরগাজীপুরের সালনায় অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে মোট আসনসংখ্যা ১৫০টি। এর মধ্যে মাৎস্যবিজ্ঞান (৩০টি আসন), কৃষি (১০০টি আসন), ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড এনিমেল সায়েন্সে (২০টি আসন) সম্মান পর্যায়ে লেখাপড়ার সুযোগ রয়েছে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে অথবা সমমান পরীক্ষায় সর্বমোট গ্রেড পয়েন্ট হতে হবে ন্যূনতম ৭.০। এ দুই পরীক্ষার প্রতিটিতেই গ্রেড পয়েন্ট অ্যাভারেজ চতুর্থ বিষয় বাদে ৩ করে থাকতে হবে। বিস্তারিত জানতে দেখুন সর্বশেষ ভর্তি বিজ্ঞপ্তি অথবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট: www.bsmrau.edu.bdসিলেট কৃষি বিশ্ববিদ্যালয়কৃষি (৬০টি আসন), মাৎস্যবিজ্ঞান (৬০টি আসন), কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা (৫০টি আসন) এবং ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সে (৮০টি আসন) পড়ার সুযোগ রয়েছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে।মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে সর্বমোট গ্রেড পয়েন্ট অ্যাভারেজ ৬.৫ হতে হবে। এ দুই পরীক্ষার প্রতিটিতে আলাদাভাবে গ্রেড পয়েন্ট ন্যূনতম ৩ করে থাকতে হবে। বিস্তারিত জানতে দেখুন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ ভর্তি বিজ্ঞপ্তি অথবা নিজস্ব ওয়েবসাইট: www.sylhetagrivarsity.edu.bdঅন্যান্য বিশ্ববিদ্যালয়ওপরের চারটি বিশেষায়িত কৃষি বিশ্ববিদ্যালয় ছাড়াও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মূলত কৃষিপ্রধান বিশ্ববিদ্যালয়। তবে এখানে অন্যান্য বিষয়ও পড়ার সুযোগ রয়েছে।পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: এ বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদে মোট আসন ১৭৫টি। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরাই কেবল আবেদন করতে পারবেন। প্রতিটিতে কমপক্ষে জিপিএ ২.৫ সহ সর্বমোট জিপিএ ৬.০ (চতুর্থ বিষয় বাদে) থাকতে হবে। পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে। বিস্তারিত ভর্তি বিজ্ঞপ্তি অথবা ওয়েবসাইট www.pstu.ac.bdভেটেরিনারি ও এনিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম: এ বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি ও এনিমেল সায়েন্স অনুষদে ৭৫টি এবং ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদে ৫০টি আসন। এ বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনের যোগ্যতা হিসেবে এসএসসি ও এইচএসসি বিজ্ঞান বিভাগ থেকে মোট জিপিএ-৬.৫ (চতুর্থ বিষয় বাদে)। একটিতে ন্যূনতম জিপিএ-৩ থকতে হবে। বিস্তারিত ভর্তি বিজ্ঞপ্তি অথবা ওয়েবসাইট www.cvasu.ac.bd হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: এ বিশ্ববিদ্যালয়ে কৃষি অনুষদে ২২০টি, ভেটেরিনারি ও এনিমেল সায়েন্স অনুষদে ১০০টি, মৎস বিজ্ঞানে ৬৫টি, অ্যাগ্রো ইন্ডিস্ট্রিয়াল অ্যান্ড ফুড প্রসেসিং ইঞ্জনিয়ারিং ৮০টি আসন রয়েছে। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রতিটিতে কমপক্ষে জিপিএ ৩ সহ সর্বমোট জিপিএ ৬.৫ থাকতে হবে।বিস্তারিত ভর্তি বিজ্ঞপ্তি অথবা ওয়েবসাইট www.hstu.ac.bdএর বাইরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ এবং কয়েকটি সরকারি বিশ্ববিদ্যালয়ে কৃষিবিষয়ক বিভিন্ন বিষয়ে স্নাতক শ্রেণীতে পড়ার সুযোগ রয়েছে।