কৃষি ব্যাংক নজুমিয়াহাট শাখার ঋণ বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ কৃষি ব্যাংক নজুমিয়াহাট শাখার উদ্যোগে দক্ষিণ মাদার্শা ইউনিয়ন পরিষদ ভবনে কৃষকদের উন্মুক্ত কৃষিঋণ বিতরণ ও আদায় অনুষ্ঠান সম্প্রতি শেষ হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক শফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক মো. ইউছুপ, বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক ছগীর আহমদ ও উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি জসীম উদ্দিন শাহ। আবদুল মজিদের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন নজুমিয়াহাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মো. আবু সুফিয়ান। সভা পরিচালনা করেন আকবর হোসেন। এতে ২৭ জন ক্ষুদ্র, প্রান্তিক ও বর্গাচাষির মধ্যে সাড়ে পাঁচ লাখ টাকা কৃষিঋণ বিতরণ এবং ৩০ জন কৃষিঋণ গ্রহীতার কাছ থেকে তিন লাখ ৯০ হাজার টাকা আদায় করা হয়। বিজ্ঞপ্তি।