কৃষ্ণ পঞ্চমীর চাঁদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০ জানুয়ারি সন্ধ্যা ছয়টায় নগরের ফুলকির এ কে খান স্মৃতি মিলনায়তনে ত্রিতরঙ্গ আবৃত্তি দলের উদ্যোগে আয়োজন করা হয় নিশাত হাসিনা শিরীনের কবিতা নিয়ে আবৃত্তি অনুষ্ঠান ‘কৃষ্ণ পঞ্চমীর চাঁদ’। সংগঠনের সভাপতি দেবাশিস রুদ্রের সঞ্চালনায় আসরে প্রধান অতিথি ছিলেন সি সি এন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উপাচার্য মাহবুবুল হক। অতিথি ছিলেন শহীদজায়া বেগম মুশতারী শফি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক উদিতি দাশ, প্রাবন্ধিক ফেরদৌস আরা আলীম, কবি শেখ মঈনুল হক চৌধুরী ও ত্রিতরঙ্গের উপদেষ্টা সাজিদ হোসেন। আলোচনা অনুষ্ঠানের পর নিশাত হাসিনা শিরীনকে উত্তরীয় পরিয়ে দেওয়া হয়। কবির জীবনী পাঠ করেন মো. আসাদউল্লাহ চৌধুরী। আসরের শুরুতে নিশাত হাসিনা শিরীনের লেখা ‘পোড়া কোয়াইল্লা আবুইল্লা’ কবিতা আবৃত্তি করেন রণজিৎ রক্ষিত। এরপর তিনি ‘আমার কথা কেউ শুনে না’ ও ‘সবুজ আমায় ডাকে’ শুনিয়ে মুগ্ধ করেন দর্শকদের। রণজিৎ রক্ষিতের পর আবৃত্তিশিল্পী মিলি চৌধুরী আবৃত্তির করেন ‘ফিরে এসো হে মানব’ কবিতাটি। এরপর ফারুক তাহের ‘আর্ফিয়াসের বাঁশি’ ও দেবাশিস রুদ্র ‘কৃষ্ণ পঞ্চমীর চাঁদ’ কবিতাটি আবৃত্তি করেন।

আসরে নিশাত হাসিনা শিরীনের কবিতা আবৃত্তি করেন মো. মশরুর হোসেন, রিয়াজুল কবির, মিঠু তলাপাত্র, উমেসিং মারমা, মেহেবুবা-ই-ফাতেমা, শাহরিয়ার তানজিম, ইকবাল হোসেন প্রমুখ।