কে এই আমিরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রিটেনের দ্য গার্ডিয়ান পত্রিকা বলেছে, আমিরি তেহরানের মালেক আশতার ইউনিভার্সিটি অব টেকনোলজিতে (এমইউটি) কাজ করেন। তিনি চিকিৎসাকাজে ব্যবহূত রেডিও অ্যাকটিভ আইসোটোপ বিশেষজ্ঞ। ইরানের গণমাধ্যমকে উদ্ধৃত করে বিবিসি জানায়, আমিরি ইরানের অ্যাটমিক এনার্জি অর্গানাইজেশনেও কাজ করেন। ইরানের সরকারি এক সূত্রে বলা হয়েছে, তিনি চাকরি করেন মালেক আশতার ইউনিভার্সিটিতে। কিন্তু ইরান সরকার এটা নিশ্চিত করেনি যে তিনি একজন পরমাণুবিজ্ঞানী। এবিসি তাঁকে মালেক আশতার ইউনিভার্সিটি অব ডিফেন্স টেকনোলজির একজন গবেষক হিসেবে বর্ণনা করেছে। ইউরোপিয়ান ইউনিয়ন কাউন্সিলের মতে, বিশ্ববিদ্যালয়টি ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে ‘সম্পৃক্ত’ এবং ‘২০০৩ সালে ক্ষেপণাস্ত্র প্রশিক্ষণ কোর্স প্রণয়ন করেছে বিশ্ববিদ্যালয়টি’। এর রেক্টর ইরানি সেনাবাহিনীর একজন লে. জেনারেল।