কে এন মুজিব বিজনেস ট্রেডার্সের সভাপতি নির্বাচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ওয়ার্ল্ড বিজনেস ট্রেডার্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন কক্সবাজারের ব্যবসায়ী কে এন মুজিব। তিনি আমাদানি-রপ্তানিকারক প্রতিষ্ঠান মেসার্স কাদের কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী । 
৭ সেপ্টেম্বর অ্যাসোসিয়েশনের এক সভায় সদস্যদের ভোটে সভাপতি, সম্পাদকসহ ১৬টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন ঢাকাস্থ ব্যবসায় ফোরামের সভাপতি মো. শামসুল হক চৌধুরী। কক্সবাজার অফিস