কেঁওচিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ১৭ সেপ্টেম্বর বিকেলে দক্ষিণ কেঁওচিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। সম্মেলনে উদ্বোধক ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেব। কেঁওচিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ওসমান গণি সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আবছার চৌধুরী। প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী।
অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রদীপ কুমার চৌধুরী, জসিম উদ্দিন, মো. জাফর আলম, মো. শাহজাহান, মো. জসিম উদ্দিন প্রমুখ।
সম্মেলনের দ্বিতীয় পর্বে কাউন্সিলরদের ভোটে মো. ইউনুচ সভাপতি ও সুজন কান্তি দাশ সাধারণ সম্পাদক নির্বাচিত হন।