কেউ নাখোশ, কেউ দেয় তালি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

আপনাদের লজ্জা নাই! চুপচাপ গালি শুনলেন? ছি ছি!

পরিস্থিতি স্বাভাবিক করতেছি। তুমি বাম হাত ঢুকাও কেন?

আমরা তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে আপনার ফুটানির দাঁতভাঙা জবাব দেব। ওয়েট।

রোনালদো, নেইমাররা পর্যন্ত নিজে থেকে আমাকে রিকোয়েস্ট পাঠাইছে। তুমি যে গালি দিছ, ফিফারে কইতাছি। ঠ্যালা বুঝবা ওই সময়।

ওরা যে ফাউল করল, ফ্রি-কিক দিলেন না কেন? ছোটবেলায় লালশাক, ছোট মাছ খান নাই?

ফেসবুকে আমার রিকোয়েস্ট একসেপ্ট করছিলা? ফলোয়ার বানায়া রাখছ। সেলিব্রিটি হইছ খুব, না?

.
.

আমরা এত দিন জানতাম, মেসি খুবই ভদ্র একটা ছেলে। কিন্তু এ কী করলেন মেসি! দেখুন ভিডিওসহ। তাকে চার ম্যাচ নিষিদ্ধ করা হলো।

তোমরা যারা বলো, ‘রোনালদো বেয়াদব, মেসি ভদ্র’, তাদের জন্যে দেড় মিনিট নীরবতা।

হে বাতাস, আমি তোমাকেই ভালোবাসি। তোমাকেই বলি মনের কথা! তোমাকেই দিই গালি। কেউ বিশ্বাস করুক আর না-ই করুক, তুমি তো জানো যে গালিটা আমি তোমাকেই দিয়েছিলুম।