কেএফসি এবার পুরানা পল্টনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা নগরের ব্যস্ততার চিত্রটা বোঝার জন্য পুরানা পল্টনের চেয়ে ভালো জায়গা আর কী হতে পারে! চারদিকেই মানুষের ছোটাছুটি আর রাজ্যের মানুষের ব্যস্ততায় মেতে থাকা। এবার সেই ব্যস্ততম পুরানা পল্টনের মানুষের কাছে একটুখানি আনন্দের দোলা নিয়ে হাজির হলো নতুন এক আয়োজন। যাঁরা খেতে ভালোবাসেন, তাঁদের জন্য একটি দারুণ খবর অপেক্ষা করছে। কেএফসি এবার ঢাকার পুরানা পল্টনে খুলেছে তাদের নতুন শাখা। পল্টন মোড় থেকে মতিঝিলের দিকে একটু এগোলেই ওভারব্রিজের ঠিক আগে ডান পাশে কেএফসির নতুন শাখাটি চোখে পড়বে। ২৯ এপ্রিল আন্তর্জাতিক চেইন রেস্টুরেন্ট কেএফসি ৬৮, পুরানা পল্টনে নতুন এই শাখা চালু করল।উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন সংগীতশিল্পী তপু ও তিশমা এবং অনুষ্ঠান উপস্থাপক ও মডেল শারমিন লাকি, মুনমুন, অভিনয়শিল্পী তানিয়াসহ আরও অনেকে।এ সময় ট্রান্সকম ফুডস লিমিটেডের নির্বাহী পরিচালক আক্কু চৌধুরী বলেন, ‘বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে পল্টন একটি অন্যতম নাম। বাংলাদেশ নামের রাষ্ট্র গঠনেও পল্টনের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। এই ঐতিহাসিক স্থানে কেএফসির নতুন আউটলেট চালু করতে পেরে আমরা গর্বিত। আমি নিশ্চিত যে পল্টনের অধিবাসীরা আমাদের এই প্রয়াসকে স্বাগত জানাবে। বন্ধু বা পরিবার-পরিজন নিয়ে কেএফসির বিশ্বমানের খাবার ও দ্রুততম সার্ভিস উপভোগের জন্য আমি প্রত্যেক ঢাকাবাসীকে কেএফসিতে সাদর আমন্ত্রণ জানাই। আমার বিশ্বাস, সুলভমূল্যে এমন সুস্বাদু খাবার এবং মজার পরিবেশ আপনাকে অবশ্যই বিমোহিত করবে।’অনুষ্ঠানে উপস্থিত তারকারা উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, পুরানা পল্টনের ব্যস্ত নাগরিকদের কাছে কেএফসি হবে কিছুক্ষণের জন্য ভিন্ন এক স্বাদের দুনিয়ায় বিচরণের জায়গা।পুরানা পল্টনের ব্যস্ত জীবনের সঙ্গে মজাদার খাবারের স্বাদ পেতে এবার আপনার সঙ্গী হবে কেএফসির মজাদার খাবার। এখানে ফ্রায়েড চিকেনের সঙ্গে কেএফসির অন্য সব খাবারই পাওয়া যাবে।