কেএফসিতে ক্রাশারস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেএফসির খাবারের তালিকায় এখন থেকে নিয়মিত পাওয়া যাবে ক্রাশারস। অক্টোবর মাসে বাজার যাচাইয়ের জন্য স্বল্প পরিসরে এই পানীয়টি আনা হয়। ভোক্তাদের সাড়ার পরিপ্রেক্ষিতে পানীয়টি স্থায়ীভাবে তাদের মেন্যুতে যোগ করার সিদ্ধান্ত নিয়েছে কেএফসি।ট্রান্সকম ফুডস লিমিটেডের নির্বাহী পরিচালক আক্কু চৌধুরী বলেন, ‘ক্রাশারস নিয়ে মানুষের যে উচ্ছ্বাস আমরা দেখেছি, তা আমাদের প্রত্যাশার চেয়ে অনেক অনেকগুণ বেশি ছিল। আর কেএফসিভক্তদের সেই আকাঙ্ক্ষার বাস্তবায়নে দেশজুড়ে আমাদের কিছু নির্বাচিত স্টোরে আবার ক্রাশারস নিয়ে এসেছি আমরা।’ মজার খাবারটি তৈরি হয় চকলেট, কুকি বিটস, কফি, ডেইরি ও বরফ এবং পাঁচটি মজাদার ফ্লেভারের সংমিশ্রণে। চকো ল্যাশ, চারড কফি, স্ট্রবেরি স্মুদি, ভার্জিন মোহিটো ও ব্ল্যাক মোহিটো—এই পাঁচটি ফ্লেভারে এটি পাওয়া যাবে।