কেএফসিতে নতুন পদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেএফসি নিয়ে এল নতুন স্বাদের ঠান্ডা পানীয় ক্রাশারস। চকলেট, কুকি বিটস, কফি, ডেইরি, বরফ ও পাঁচটি মজাদার ফ্লেভারের সংমিশ্রণে তৈরি হয় খাবারটি। চকো ল্যাশ, চারড কফি, স্ট্রবেরি স্মুদি, ভার্জিন মোহিটো ও ব্ল্যাক মোহিটো—পাঁচটি ফ্লেভারে পাওয়া যাচ্ছে এটি। ট্রান্সকম ফুডস লিমিটেডের নির্বাহী পরিচালক আক্কু চৌধুরী বলেন, ‘এযাবৎ কেএফসির মেন্যুতে যোগ হওয়া সম্ভবত সবচেয়ে আকর্ষণীয় সংযোজন এটি। শুধু মজার স্বাদের একটি ঠান্ডা পানীয়ই নয়, এটি উপভোগ করার মতো একটি খাবার। আমি নিশ্চিত যে এমন লোভনীয় স্বাদ এর আগে কখনো উপভোগ করেননি আপনি।’