কেক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১ এপ্রিল আলিশার জন্মদিন। যথারীতি আমরা বান্ধবীরা নিমন্ত্রিত। সবাই আলোচনা করছে, কে, কী উপহার দেবে। আমি ঠিক করলাম, অন্য রকম একটা উপহার দেব, সবার থেকে আলাদা। তাই আলিশাকে বললাম, ‘তোর জন্মদিনে কাটার জন্য কেকের অর্ডার আমি দিয়েছি। তুই আর দিস না।’ ওর খুশি দেখে কে! যথাসময়ে র‌্যাপিং পেপারে প্যাক করা এক বিশাল কেকের বাক্স নিয়ে আমি হাজির। দেখি সবকিছু রেডি, সবাই অপেক্ষা করছে। আলিশা কেক কাটার চাকু নিয়ে দাঁড়িয়ে আছে। পরে কেকের বাক্স খোলার পালা। এক বাক্সের ভেতর আরেকটা, তার ভেতর আরেকটা। এভাবে কয়েকটা খুলে ফেলার পর সবাই ভাবছে, এপ্রিলফুল নাকি! অবশেষে ১০ নম্বর বাক্সের ভেতর থেকে বের হলো বহুল প্রতীক্ষিত সেই কেক। সবাই বলে উঠল, ‘এ কি! কেক কোথায়? এটা তো ভাপা পিঠা!’ আমি অবাক হয়ে বললাম, ‘কেন? পিঠা কি কেক না? তোরা সারা জীবন কী লেখাপড়া করলি? আমি বলেছি, কেক আনব, নে, এখন হোম মেড কেক খা!’ অদিতি ঘোষ ময়মনসিংহ