কেকের ভেতর হার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৫০০ পাউন্ড দিয়ে একটা গলার হার কিনে প্রেমিকা জাইয়ো লিকে উপহার দিয়েছিলেন ওয়াং জুয়ি। তবে গলার হারটা তিনি দিয়েছিলেন একটা কেকের ভেতরে লুকিয়ে রেখে। ভেবেছিলেন, খুব একটা চমক দিতে পারবেন প্রেমিকাকে। কিন্তু হায়, হাতে পাওয়া মাত্রই জাইয়ো কেকটি গলাধঃকরণ করে ফেললেন! দেখে আতকে উঠলেন চীনের শ্যাংডন প্রদেশের কিংডাওবাসী জুয়ি। সঙ্গে সঙ্গে খুলে বললেন সবকিছু। জাইয়োকে নিয়ে গেলেন চিকিৎসকের কাছে। শেষমেশ একটা এন্ডোসকোপিক সার্জারি করে পেট থেকে হারটা বের করা হলো। হাঁফ ছেড়ে জুয়ি বললেন, ‘হারটা তো বের করা হলো, কিন্তু তা পরতে নিশ্চয়ই ভালো লাগবে না জাইয়োর।’ অরেঞ্জ নিউজ