কেতাবে যা আছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন অর্ডিন্যান্স ১৯৬১-এর ৩৯ (২) ধারার শর্ত পূরণসাপেক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদানের অনুমতি ও পর্যায়ক্রমে স্বীকৃতি দেওয়ার বিধান রয়েছে। নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে আট হাজার জনসংখ্যার বিপরীতে ও মাধ্যমিকের জন্য ১০ হাজার জনসংখ্যার বিপরীতে এক কিলোমিটার এলাকার মধ্যে একটি, কলেজের ক্ষেত্রে ৭৫ হাজার জনসংখ্যার বিপরীতে দুই কিলোমিটারের মধ্যে একটি কলেজে পাঠদানের প্রাথমিক অনুমতি দেওয়া হয়।এ ছাড়া কলেজে মাধ্যমিকে ২৫০ জন শিক্ষার্থী থাকা, শিক্ষাপ্রতিষ্ঠানের নামে কলেজের জন্য দশমিক ৫০ একর নিজস্ব ভূমি থাকা বাধ্যতামূলক। শ্রেণীকক্ষে প্রতিজনের জন্য এক বর্গমিটার ও ন্যূনতম এক হাজার বর্গমিটার জায়গা থাকা এবং কলেজের জন্য দুই হাজার স্বতন্ত্র সহায়ক বই সমৃদ্ধ পাঠাগার ও বিজ্ঞান শাখার জন্য বিজ্ঞানাগার থাকা আবশ্যক।