প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এত কিছু থাকতে আপনি
পাথর হলেন কেন?
ছোটবেলায় পিএসসি পরীক্ষায় অল্পের জন্য এ-প্লাস মিস করায় অনেক বেশি শোকাহত হয়ে পড়েছিলাম। জানেনই তো, ‘অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর।’

আপনি এত ভয়ংকর কেন?
প্রাইমারি স্কুলে থাকতেই পড়ালেখা ছেড়ে দিয়েছিলাম। জীবনে বেশি জ্ঞানার্জন করতে পারিনি। ফলে আমার বিদ্যা কম। আর জানেন তো, ‘অল্প বিদ্যা ভয়ংকরী।’ তাই সবাই আমাকে এত ভয় পায়।

আপনি পানিতে ভেসে থাকেন কীভাবে?
ছোটবেলায় বাবা খারাপ মানুষদের সঙ্গে মিশতে বারণ করেছিলেন। বাবার কথা শুনিনি। আর বোঝেনই তো, ‘সঙ্গদোষে লোহাও ভাসে।’

মানুষের কোন আচরণে বেশি কষ্ট পান?
মানুষ আমাদের যথাযথ মূল্যায়ন করে না। আমরা গাছে থাকতেই কোথায় আমাদের যত্ন নেবে, তা না; তেল দেয় গোঁফে! প্রবাদও আছে একটা, ‘গাছে কাঁঠাল, গোঁফে তেল।’