আমাদের প্রিয় কিছু গান আছে। সেই গানগুলোর আছে ইতিহাস। কেন, কোথায়, কার সামনে গাওয়া হয়েছিল গানগুলো। রস+আলো খুঁজে বের করেছে সেসব প্রশ্নের উত্তর।
হ্যালো ২৪৪ ১১ ৩৯
শিল্পী: অঞ্জন দত্ত
চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছ
এখন আর কেউ আটকাতে পারবে না
সম্বন্ধটা এইবার তুমি ভেস্তে দিতে পারো
মাকে বলে দাও বিয়ে তুমি করছ না...
কেন লেখা হয়েছে: চাকরি পেয়ে ভাব নেওয়ার জন্য!
কোথায় লেখা হয়েছিল: ফোন বুথে।
কার সামনে লেখা হয়েছিল: সামনে কেউ ছিল না, তবে পেছনে লম্বা লাইন ছিল।
জেল থেকে বলছি
শিল্পী: জেমস
দিন রাত এখানে থমকে গেছে
কনডেম সেলের পাথর দেয়ালে
প্রতি নিশ্বাসে মৃত্যুর দিন আমি গুনছি
শোনো...জেল থেকে আমি বলছি।
কেন লেখা হয়েছিল: ক্যালেন্ডার ছাড়াও যে দিন গোনা যায়, পৃথিবীবাসীকে সেটাই জানাতে।
কোথায় লেখা হয়েছিল: আবাসিক জেলের নন-প্রিমিয়াম স্যুট রুমের অ্যাটাচড টয়লেটে।
কার সামনে লেখা হয়েছিল: দেয়ালে বসে থাকা টিকটিকির সামনে।
আমার বুকের মধ্যেখানে
শিল্পী: এন্ড্রু কিশোর ও সামিনা চৌধুরী
আমার বুকের মধ্যেখানে মন যেখানে হৃদয় যেখানে
সেইখানে তোমাকে আমি রেখেছি কত না যতনে।।
তোমার বুকের মেধ্যখানে মন যেখানে হৃদয় যেখানে
সেইখানে আমাকে রেখো আর কোথাও যাব না জীবনে।।
কেন লেখা হয়েছিল: শরীরের অঙ্গপ্রত্যঙ্গ কোনটি কোথায় থাকে, সে বিষয়ে জ্ঞান দেওয়ার জন্য।
কোথায় লেখা হয়েছিল: শারীরবিজ্ঞান ক্লাসে।
কার সামনে লেখা হয়েছিল: মেডিকেল কলেজের প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের সামনে।
একটা গোপন কথা
শিল্পী: তপু
একটা গোপন কথা ছিল বলবার,
বন্ধু, সময় হবে কি তোমার?
একবার শুনে ভুলে যেয়ো বারবার,
ভুলেও কাউকে বোলো না আবার!
কেন লেখা হয়েছিল: গোপন কথা খুলে বলার জন্য!
কোথায় লেখা হয়েছিল: চর্মরোগের ডাক্তারের চেম্বারে বসে।
কার সামনে লেখা হয়েছিল: চর্মরোগের ডাক্তারের সামনে।
আমি বারোমাস
শিল্পী: আইয়ুব বাচ্চু
আমি বারোমাস তোমায় ভালোবাসি
তুমি সুযোগ পাইলে বন্ধু বাসিও
আমি বারোমাস তোমার আশায় আছি
তুমি অবসর পাইলে আসিও।
কেন লেখা হয়েছিল: ঝোপ বুঝে কোপ মারার জন্য।
কোথায় লেখা হয়েছিল: ফেসবুকের ইনবক্সে।
কার সামনে লেখা হয়েছিল: কম্পিউটারের সামনে, অনেককে উদ্দেশ করে!