কেনাকাটা রঙ্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কেটে কেনাকাটার সময় এক ভদ্রমহিলাকে বলছেন এক লোক, ‘এই যে শুনুন।’ভদ্রমহিলা: বলুনলোক: এখানে এসে আমি আমার স্ত্রীকে হারিয়ে ফেলেছি। আমি কি আপনার সঙ্গে কিছুক্ষণ কথা বলতে পারি?ভদ্রমহিলা: স্ত্রীকে হারিয়ে ফেলেছেন তো আমার সঙ্গে কথা বলতে চাইছেন কেন?লোক: না মানে...আমি লক্ষ করেছি, যখনই আমি কোনো অপরিচিত নারীর সঙ্গে কথা বলতে নিই, তখনই কোথা থেকে যেন আমার স্ত্রী এসে হাজির হয়!মার্কেটের ভেতরে তারস্বরে কান্না জুড়ে দিয়েছে ট্রলিতে বসে থাকা এক বাচ্চা। বাচ্চার বাবা ট্রলি ঠেলছেন আর বলছেন, ‘শান্ত হও, রনন। ধৈর্য ধরো রনন। রাগ করতে হয় না, রনন।’এক লোক এসে বললেন, ‘আপনার ছেলের নাম বুঝি রনন? সুন্দর নাম তো!’বাচ্চার বাবা: আমার ছেলের নয়, আমার নাম রনন!এক ভদ্রমহিলা কেনাকাটা শেষে টাকা দেওয়ার সময় বিক্রেতা লক্ষ করলেন, ভদ্রমহিলার ব্যাগের ভেতরে একটা টিভি রিমোট কন্ট্রোল।বিক্রেতা: কিছু মনে করবেন না, ম্যাডাম, আপনি কি সব সময় ব্যাগে রিমোট কন্ট্রোল রাখেন?ভদ্রমহিলা: না। শুধু যেদিন আমার স্বামী আমার সঙ্গে মার্কেটে আসতে রাজি হয় না, সেদিন!করিম সাহেব একটা বড় দোকানে কেনাকাটা করছিলেন। হঠাৎ এক বৃদ্ধা করিম সাহেবকে দেখে কেঁদে ফেললেন।করিম সাহেব: কাঁদছেন কেন?বৃদ্ধা: বাবা, তুমি দেখতে ঠিক আমার সন্তানের মতো। তাই চোখের পানি সামলাতে পারলাম না। কিছু মনে করো না, বাবা।করিম সাহেব: না না, ঠিক আছে। বলুন, আমি আপনার জন্য কী করতে পারি?বৃদ্ধা: তেমন কিছু করতে হবে না। তুমি শুধু আমাকে মা বলে ডেকো।করিম সাহেব: ঠিক আছে, মা।কিছুক্ষণ পর কেনাকাটা শেষে চলে যাওয়ার সময় দোকানের দরজার কাছে দাঁড়িয়ে বৃদ্ধা করিম সাহেবকে বললেন, ‘আসি, বাবা।’করিম সাহেব: বিদায়, মা।করিম সাহেব কেনাকাটা শেষে দেখলেন তাঁর বিল হয়েছে ১০ হাজার টাকা।করিম সাহেব: কিন্তু আমি তো মাত্র ৫০০ টাকার জিনিস কিনলাম।বিক্রেতা: তাহলে আপনার মায়ের বিল কে দেবে?!ট্যাক্সি ঠিক করছেন এক ভদ্রমহিলা।ভদ্রমহিলা: এই ট্যাক্সি, যাবে?ট্যাক্সি ড্রাইভার: কোথায়?ভদ্রমহিলা: মার্কেটে। তুমি বাইরে অপেক্ষা করবে। কেনাকাটা শেষ হলে তোমাকে নিয়েই ফিরে আসব। চিন্তা করো না, তোমাকে টাকা বাড়িয়ে দেব।ট্যাক্সি ড্রাইভার: আপনার সঙ্গে কি আপনার স্বামীও যাবেন? ভদ্রমহিলা: হ্যাঁ। কিন্তু কেন?ট্যাক্সি ড্রাইভার: তাহলে ভাড়া বেশি দিতে হবে।ভদ্রমহিলা: কেন?ট্যাক্সি ড্রাইভার: কারণ, তাহলে আমাকে যাওয়ার সময় ব্যাংকের সামনে এবং ফেরার সময় হাসপাতালের সামনেও অপেক্ষা করতে হবে!সংগ্রহ: মো. সাইফুল্লাহ