কেনাকাটার মহো ৎ সব কাপ্তাইয়ের দোভাষী বাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদ উপলক্ষে বেচাকেনার মহো ৎ সব চলছে কাপ্তাইয়ের বিভিন্ন বিপণিকেন্দ্রে। সবচেয়ে বেশি জমেছে ঐতিহ্যবাহী চন্দ্রঘোনা দোভাষী বাজার। এখানে চলছে ঈদ বিক্রয় উ ৎ সব।পুরস্কারের আশায় বাজারের চার শতাধিক দোকানের প্রায় প্রতিটিতে ক্রেতাদের ভিড় দেখা গেছে। প্রতিদিন টানা ১৬ ঘণ্টা বিকিকিনি চলছে এসব দোকানে। ব্যবসায়ীরা জানান, কাপ্তাই, রাঙ্গুনিয়া, বিলাইছড়ি ও রাজস্থলী উপজেলা থেকে সর্বস্তরের মানুষ কেনাকাটা করতে আসছেন এই বাজারে।দোভাষী বাজার বহুমুখী ব্যবসায়ী সমিতির সভাপতি মো. মুছা জানান, বাজারে ঈদ বিক্রয় উ ৎ সব চলছে। ঈদের পরে লটারি করে বিজয়ীদের মধ্যে পুরস্কার দেওয়া হবে।সরেজমিনে গিয়ে দেখা গেছে, ক্রেতাদের লোভনীয় পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়ে এলাকার দেয়ালে দেয়ালে রঙিন পোস্টার সাঁটানো হয়েছে। বাজারের চারদিকে মাইক লাগিয়ে অবিরাম চালানো হচ্ছে প্রচারণা। পুরস্কারের মধ্যে রয়েছে ১২৫ সিসি ও ১০০ সিসি মোটরসাইকেল, স্বর্ণের হার, ফ্রিজ, ২১ ইঞ্চি রঙিন টেলিভিশন ইত্যাদি। বাজারের প্রভাতি স্টোরে দেখা গেছে, চাকমা তরুণীদের ভিড়। আলো রানী চাকমা জানান, মুসলমানদের ঈদ উপলক্ষে বাজারে আকর্ষণীয় জামা-কাপড় দেখা যায়। ওই সব জামা-কাপড় থেকে পছন্দেরটা কিনে রাখতে চান তাঁরা। তাই বিভিন্ন দোকান ঘুরে দেখছেন। তবে গত বছরের তুলনায় দাম বেশি চাওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তাঁরা।কর্ণফুলী কাগজ কলের কর্মকর্তা আবদুর রহিম জানান, বিভিন্ন পণ্য কিনে তিনি ১৭০টি কুপন সংগ্রহ করেছেন। প্রতি ৩০০ টাকার পণ্যে একটি করে কুপন দেওয়া হচ্ছে। সে হিসাবে ৫১ হাজার টাকার পণ্য কিনেছেন তিনি। তাঁর প্রত্যাশা লটারিতে অন্তত একটি পুরস্কার তিনি পাবেন।এদিকে বাজার ঘুরে দেখা গেছে, শামিয়ানা টাঙানোর প্রতিযোগিতা। বিভিন্ন গলির ব্যবসায়ীরা জানান, ক্রেতাদের রোদ- বৃষ্টি থেকে রক্ষা করতে এসব শামিয়ানা টাঙিয়েছেন তাঁরা।বাজার পরিচালনা কমিটির সদস্য মিজানুর রহমান জানান, এখনকার চেয়ে বেশি বেচাকেনা হবে চাঁদরাতে (ঈদের চাঁদ দেখার দিনগত রাতে)। সারা রাত খোলা থাকবে সব দোকান। তিনি বলেন, ‘অনেকে চাঁদরাতে কেনাকাটা করতে পছন্দ করেন। এটা এখানকার বৈশিষ্ট্যও।’