কেনাকাটার মাঝেই অভ্যাসের ইঙ্গিত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রেডিট কার্ড থেকে কারও কেনাকাটার ব্যাপারে তথ্য পাওয়া গেলেও সেটা বিপণনকারীদের চাহিদার তুলনায় অপর্যাপ্ত। তবে ব্যক্তির কেনাকাটার অভ্যাস নিয়ে একটি পর্যায় পর্যন্ত ভবিষ্যদ্বাণী করা যায়। সায়েন্টিফিক রিপোর্টার্স সাময়িকীর প্রতিবেদনে একথা জানানো হয়েছে। বিজ্ঞানীরা বলছেন, কেনাকাটার মাঝেই মিলতে পারে ব্যক্তির অভ্যাসের ইঙ্গিত। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির গবেষক কোকো ক্রুম ও তাঁর সহযোগীরা যুক্তরাষ্ট্র ও ইউরোপের অজ্ঞাতনামা ব্যক্তিদের ক্রেডিট কার্ডের তথ্য-উপাত্ত বিশ্লেষণের পরিপ্রেক্ষিতে জানান, কেনাকাটার ব্যাপারে মানুষ দীর্ঘদিন ধরে একটি ধরন অনুসরণ করে এবং নির্দিষ্ট দিন অন্তর একেকটি দোকানে যায়। তার পরবর্তী গন্তব্য সম্পর্কে ব্যক্তিগত ক্রেডিট কার্ডের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে বলে দেওয়া তেমন কঠিন নয়। ক্রেডিট কার্ডের তথ্য ব্যক্তির আচরণ সম্পর্কে মুঠোফোনের তথ্যের চেয়ে বেশি নির্ভরযোগ্য।গবেষকেরা বলছেন, ‘আমরা মাঝেমধ্যে একই জায়গায় নিয়মিত যেতে পছন্দ করি। তবে মানুষের অভ্যাস সম্পূর্ণ অনির্দিষ্ট কোনো ব্যাপার নয়।’ এবিসি।