কেনাকাটায় ছাড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্যাশন হাউস শাহরুখ’স কালেকশনে পোশাক কেনায় দেওয়া হচ্ছে বিশেষ ছাড়। সালোয়ার-কামিজ, শাড়ি, ফতুয়া, পাঞ্জাবি প্রভৃতি পাওয়া যাবে এখানে। পোশাক তৈরিতে খাদি, অ্যান্ডি, সুতি, সিল্ক প্রভৃতি কাপড় ব্যবহার করা হয়েছে। কালো, নীল, মেরুন, সবুজসহ নানা রঙের কাপড়ে ব্লক, এমব্রয়ডারি, হ্যান্ড পেইন্ট ইত্যাদি কাজ করা হয়েছে। পাওয়া যাবে ঢাকার ধানমন্ডির সাতমসজিদ রোডে শাহরুখ’স কালেকশনে।