কেনার আগে কেনার সময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানুষ এখন অনেক বেশি নির্ভরশীল প্রযুক্তিপণ্যের ওপর। দেশেই মেলে প্রায় সব ধরনের প্রযুক্তিপণ্য।প্রতিদিনই অনেক নতুন ব সাধারণ প্রযুক্তিপণ্য কেনেন।অন্য পণ্য কেনা আর প্রযুক্তিপণ্য কেনার মধ্যে কিছুটা পার্থক্য আছে।প্রযুক্তিপণ্য কেনার আগেই ভেবে নিতে হয়, এটা দিয়ে কী কাজ করা হবে।কেন কেনা হচ্ছে পণ্যটি। আর কেনার সময় কিছু বিষয়ে খেয়াল রাখতে হয় ক্রেতাকেই।পণ্য কেনার আগে বা কেনার সময় কী কী বিষয় ক্রেতার মাথায় রাখা দরকার এ নিয়ে এই প্রতিবেদন।ডেস্কটপ কম্পিউটারএখনো অনেক কাজ করতে ডেস্কটপ কম্পিউটার লাগে।রায়ানস আইটি লিমিটেডের প্রধান নির্বাহী আহমেদ হাসান মনে করেন, এ ধরনের কম্পিউটার কেনার আগে ব্যবহারকারীকে জেনে নিতে হবে ডেস্কটপ কম্পিউটারটি দিয়ে মূলত কোন ধরনের কাজ করবেন। এ জন্য আগে নিজের প্রয়োজনটি বুঝে নিতে হবে।কেউ যদি গ্রাফিকসের কাজ করেন, তাহলে তাঁকে উচ্চক্ষমতার প্রসেসর, গ্রাফিকস কার্ড, বেশি র‌্যামসহ কম্পিউটার নিতে হবে। আবার সাউন্ড নিয়ে কাজ করতে চাইলে বা তথ্য ধারণের জন্য বেশি জায়গার দরকার হলেবিক্রেতাকে তা বলে দিতে হবে আগেই।ডেস্কটপ কম্পিউটার কেনার সময় অনেকেই এর কেসিংটাকে তেমন গুরুত্বপূর্ণ মনে করেন না। আহমেদ হাসান বলেন, একটা ভালো কেসিং কয়েক শ টাকা বেশি দিয়েই কেনা ভালো। কারণ ভালো কেসিংয়ে পাওয়ার সাপ্লাইও ভালো হয় এবং তারগুলো ভালোভাবে লেগে যায়। কেনার সময় এ দিকটা দেখতে হবে।কম্পিউটার কেনার সময় মনিটরের বিষয়ে গুরুত্ব দিতে হবে। মনিটরের রং ঠিকমতো আসছে কি না তা দেখে নিতে হবে কেনার আগেই। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই কম্পিউটার কেনার সময় এর কোন কোন অংশ বিক্রয়োত্তর সেবার আওতায় আছে, তার মেয়াদ কত—সেসব বিস্তারিত জেনে ও বুঝেনেওয়া।ল্যাপটপ ও ট্যাবলেট কম্পিউটারল্যাপটপ, নেটবুক ও ট্যাবলেট কম্পিউটারের চাহিদা বেড়েছে। ল্যাপটপ কেনার আগে আপনার পছন্দের মডেলের কম্পিউটারটির মধ্যে কী কী সুযোগ-সুবিধা আছে তা যাচাই করে নিতে হবে। আহমেদ হাসান জানালেন, কেনার আগে দেখে নিতে হবে ল্যাপটপটিতে কোন কোন সুবিধা রয়েছে। এসব দিক বিবেচনার পরপরই মূলত দেখতে হবে ল্যাপটপটি মানানসই বা দেখতে সুন্দর কি না।ল্যাপটপ কেনার সময় এর ব্যাটারি, চার্জার দেখে কিনতে হবে। এ ছাড়া কেউ যদি ওয়েব ক্যামের কাজ করতে চান, তাহলে ভালো মানের ওয়েব ক্যাম আছে এমন ল্যাপটপ কেনাই ভালো। আবার শব্দ ভালো নিতে চাইলে তাও দেখে নিতে হবে ল্যাপটপ কেনার সময়।এখন বাজারে নানা ধরনের ট্যাবলেট কম্পিউটারও বেড়েছে। এতে ইন্টারনেট ব্যবহারের নিয়মকানুন কী কী তাও জেনে নিতে হবে। এগুলো কেনার ক্ষেত্রে প্রাধান্য দিতে হবে নির্মাতা বা পরিবেশক প্রতিষ্ঠানের সার্ভিস সেন্টার আছে কি না—যাতে সমস্যা দেখা দিলে সহজেই সমাধান করা যায়।মোবাইল ও স্মার্টফোনমানুষের নিত্য অনুষঙ্গ হিসেবে মোবাইল ফোন এখন সবচেয়ে বেশি ব্যবহূত হচ্ছে। প্রয়োজনের পাশাপাশি ফ্যাশনেও এটি অনেক ব্যবহূত হচ্ছে। সাইম প্লাস টেলিকমের স্বত্বাধিকারী মো. কামাল হোসেন বলেন, মোবাইল ফোনসেট কেনার সময় ঠিক করে নিতে হবে ক্রেতা এতে কোন ধরনের সুবিধা চান। যদি কেউ ক্যামেরা ভালো চান, তাহলে ভালো মানের ক্যামেরা আছে এমন ফোন কিনতে পারেন। মোটামুটি মেগাপিক্সেল বেশি হলে ভালো হয়। মোবাইলে ইন্টারনেট ব্যবহার করতে চাইলেইন্টারনেট সহজে ব্যবহার করা যায় এমন ফোনই কিনতে হবে। এ ছাড়া ফোন কেনার সময় ফোনের ব্যাটারি ও চার্জার দেখে কিনতে হবে। কেননা এই দুটি অনেক সময় ত্রুটিপূর্ণ হলে মোবাইলের জন্য ক্ষতিকর হয়।এখন সাধারণ মোবাইলের পাশাপাশি স্মার্টফোনগুলো জনপ্রিয় হচ্ছে। এসব ফোন যেহেতু বেশ উচ্চমূল্যের, সে জন্য ভালো ব্র্যান্ড ও বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে নেওয়াই ভালো। এতে প্রতারিত হওয়ার সুযোগ কম থাকে। আর মোবাইল বা স্মার্ট ফোন কেনার সময় এর বিক্রয়োত্তর সেবা ও এর সঙ্গে দেওয়া অনুষঙ্গ যেমন হেডফোন, ডেটা কেব্ল ঠিক আছে কি না তা লক্ষ রাখতে হবে।ক্যামেরাডিজিটাল ক্যামেরা কেনার সময় সচেতনতার বিকল্প নেই। ক্যানন ক্যামেরার পরিবেশক জেএএন অ্যাসোসিয়েটের সেবাব্যবস্থাপক মো. মিজানুর রহমান বলেন, ক্যামেরা কেনার আগে দেখতে হবে এটা দিয়ে আপনি কোন পর্যায়ের বা কোন মানের ছবি তুলবেন।যদি হয় পেশাদারি কাজ, তাহলে ডিজিটালএসএলআর ক্যামেরা কেনা ভালো।তবে সাধারণ কাজ করার জন্যও বিভিন্ন ধরনের ডিজিটাল ক্যামেরা কিনতে পাওয়া যায়। তাই কাজের ধরন বুঝে ক্যামেরা কিনতে হবে। ক্যামেরা কেনার সময় ক্যামেরার মেমোরি কত হবে, মেগাপিক্সেল কেমন হবে তাও কেনার আগে বুঝে নিতে হবে।মিজানুর রহমান জানান, অনেক সময় দেখা যায়, কিছু জায়গায় ক্রেতাকে প্রতারিত হতে হয়। এ জন্য প্রতিষ্ঠিত দোকান থেকে ক্যামেরা কিনতে হবে। আর ক্যামেরা কেনার সময় এর সঙ্গে দেওয়া বিভিন্ন অনুষঙ্গ ক্রেতাকে বুঝে নিতে হবে। আর বিক্রয়োত্তর সেবার ধরন জেনে নিতে হবে।প্রিন্টারবিক্রেতারা জানান, প্রিন্টার কেনার আগে ক্রেতার চাহিদার দিকে খেয়াল রেখে প্রিন্টার কিনতে হবে। প্রিন্টার কেনার সময় এটি একটি প্রতিষ্ঠিত দোকান থেকে কিনতে হবে। আর এর সঙ্গে দেওয়া কালি যেন আসল হয়, তা যাচাই করে নিতে হবে। আসল কালি ব্যবহার করলে এটি দীর্ঘস্থায়ী হবে।কেনার পরপরপ্রযুক্তিপণ্য কেনার পরপরই বিভিন্ন ধরনের সচেতনতা অবলম্বন করতে হবে। আর এসব সচেতনতাই পারে আপনার প্রিয় পণ্যটাকে দীর্ঘস্থায়ী করে তুলতে।ডেস্কটপ কম্পিউটার ব্যবহার করার সময় প্রথমেই দেখে নিতে হবে বিদ্যুৎ চলে যাওয়ার পর তার ব্যাকআপ দেওয়ার জন্য ইউপিএস আছে কি না। এটি থাকলে অনেক সমস্যা থেকে রেহাই পাওয়া যাবে। কম্পিউটারকে ভাইরাস থেকে রেহাই দিতে লাইসেন্সকৃত অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা ভালো। সফটওয়্যারের মাধ্যমে কম্পিউটারের মেমোরিকে পুনর্বিন্যাস করতে হবে। কাজের শেষেও যাতে কম্পিউটার চালু না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে।ল্যাপটপ কেনার পরপরই এটি এমনভাবে ব্যবহার করতে হবে, যাতে এটি একটি নিরাপদ স্থানে থাকে। শিশুদের নাগালের বাইরে রাখা ভালো। ল্যাপটপ বা ট্যাবলেটেও অ্যান্টিভাইরাস ব্যবহার করতে হবে।মাঝেমধ্যে এগুলোর মনিটর পরিষ্কার করতে হবে। ব্যাটারি ঠিক ব্যাকআপ দিচ্ছে কি না তা যাচাই করতে হবে। শুরুতেই এসব যন্ত্রে কোনো ধরনের সমস্যা থাকলে তা নির্দিষ্ট সার্ভিস সেন্টারে নিয়ে সমাধান করতে হবে। ধুলোবালি থেকে মুক্ত অবস্থায় রাখলে এই যন্ত্রগুলো ভালো থাকবে।মোবাইল ফোন বা স্মার্টফোন কেনার পরপরই দেখতে হবে সঠিকভাবে চার্জ হচ্ছে কি না। যেসব অপশন শুরুতে ছিল তার সবকিছু সঠিকভাবে কাজ করছে কি না তা দেখতে হবে। মূলত শুরুতেই কোনো সমস্যা দেখা দিলে তা সার্ভিস সেন্টারে দেখাতে হবে। এই ফোনগুলোতে সম্পূর্ণ চার্জ হয়ে গেলে চার্জার খুলে ফেলতে হবে। সারা রাত ফোনে চার্জার লাগিলে চার্জ দিলে তা ফোনের ক্ষতি করে। এসব বিষয় খেয়াল রাখা গেলে ফোন দীর্ঘস্থায়ী হবে। ক্যামেরা একটি স্পর্শকাতর যন্ত্র। কেনার পরপর এতে সঠিকভাবে চার্জ দিয়ে ব্যবহার করতে হবে। ক্যামেরা বা লেন্স নরম কাপড় দিয়ে জড়িয়ে রাখতে পারলে ভালো হয়। এ ছাড়া উচ্চমানের ক্যামেরার জন্য আলাদা ব্যাগ ব্যবহার করতে হবে। ক্যামেরার প্রধান শত্রু পানি। তাই ক্যামেরায় যাতে কোনোভাবেই পানি না পড়ে, সেদিকে লক্ষ রাখতে হবে। বিক্রয়োত্তর সেবাপ্রযুক্তিপণ্যে বিক্রয়োত্তর সেবা দেওয়া হয়। তবে অনেক ক্রেতা প্রযুক্তিপণ্য কেনার পর ঠিকমতো এই সেবা পান না বলে অভিযোগ পাওয়া যায়। ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাব্বির হোসেন জানান, কিছুদিন আগে তিনি একটি ল্যাপটপ কিনেছেন। কিন্তু কেনার এক মাসের মাথায় এটিতে নানা ধরনের সমস্যা দেখা দিচ্ছে। কিন্তু যে প্রতিষ্ঠান থেকে তিনি এটি কিনেছেন, তারা এখন সেই সেবা দিতে টালবাহানা করছে বলে তিনি জানান।বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মো. ফয়েজউল্যাহ্ খান বলেন, ক্রেতারা বিভিন্ন প্রযুক্তিপণ্য কেনার সময় বিক্রয়োত্তর সেবার বিষয়ে পরিষ্কার ধারণা নেন না। আবার বিক্রেতারাও এটি ক্রেতাদের কাছে পরিষ্কার করেন না। তাই উভয় পক্ষকে এ বিষয়ে সচেতন হতে হবে। কোন কোন সমস্যা হলে বিক্রয়োত্তর সেবা প্রযোজ্য হবে না তা ক্রেতাদের জেনে দিতে হবে। এর বাইরে ক্রেতারা প্রতারিত হলে স্থানীয় কমিটিকে জানাতে হবে। দুই মাসের মধ্যে বাংলাদেশ কম্পিউটার সমিতি এ সংক্রান্ত একটি নীতিমালা তৈরি করবে বলে তিনি জানান।