কেন্দ্রীয় জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ বাংলাদেশ-এর দ্বিবার্ষিক সম্মেলন ৪ জুলাই নগরের জেএম সেন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সম্মেলনে ২০১৪-২০১৬ সালের জন্য রমেশ চন্দ্র ঘোষকে সভাপতি ও তপন কান্তি দাশকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
সংগঠনের সভাপতি দেবাশীষ পালিতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন। বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন।
সংগঠনের সাধারণ সম্পাদক চন্দন তালুকদারের পরিচালনায় সম্মেলনে আরও বক্তব্য দেন জিতেন্দ্র প্রসাদ নাথ, রাখাল দাশগুপ্ত, মনোজ সেনগুপ্ত, কাজল কান্তি দত্ত, তপন কান্তি দাশ, বিমল কান্তি দে, স্বদেশ দেবনাথ, মনোতোষ ধর, গৌরাঙ্গ দে, সাধন ধর, দিলীপ দাশ, পিন্টু দাশগুপ্ত, অসিত কর, জহরলাল হাজারী, বিজয় কুমার চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি।