কেপিএম উচ্চবিদ্যালয়ে পুরস্কার বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কর্ণফুলী কাগজকল (কেপিএম) উচ্চবিদ্যালয়ের বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান ১৫ জানুয়ারি অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি কেপিএমের ব্যবস্থাপনা পরিচালক জহিরুল হক বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এ বি এম আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ বাহারুল হায়াত ও মাকছুদুর রহমান। বক্তব্য দেন মোফাজ্জল হোসেন, রশিদ আহমদ, আবদুর রহিম প্রমুখ।