কেপিএম উচ্চবিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্ণফুলী কাগজ কল (কেপিএম) উচ্চবিদ্যালয় ও কলেজের ৫৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে শিক্ষার্থীদের শারীরিক কসরত প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এবারের ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীদের জন্য ছিল ৩৭ ধরনের খেলার আয়োজন। প্রাক্তন শিক্ষক, শিক্ষার্থী ও উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরাও একাধিক খেলায় অংশ নেন।
কেপিএমের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ারুল ইসলাম তালুকদার প্রতিযোগিতা উদ্বোধন করেন। অধ্যক্ষ এ বি এম আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কারখানার মহাব্যবস্থাপক (সিভিল) মো. মোছাব্বেরুল ইসলাম ও মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. জাহাঙ্গীর হোসেন খান। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।