কেপিএমের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে: শিল্পমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্ণফুলী কাগজ কলের (কেপিএম) বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। একটি মহল কেপিএম বন্ধ করে এর যাবতীয় সম্পদ আত্মসাৎ করার চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। কাগজ উৎপাদনকারী রাষ্ট্রায়ত্ত এই কারখানাকে বেসরকারি খাতে নিয়ে যাওয়ার জন্যও মহলটি বেশ তৎপর রয়েছে বলে মন্ত্রী জানান। তবে আওয়ামী লীগ যত দিন সরকারে থাকবে তত দিন কোনো অবস্থাতেই কেপিএমকে বন্ধ বা বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হবে না বলে মন্ত্রী জানান। শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া ১৫ ডিসেম্বর কেপিএমের সিবিএ কার্যালয়ের সামনে আয়োজিত এক শ্রমিক সমাবেশে এসব কথা বলেন। কেপিএমের ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর আলম খান চৌধুরীর সভাপতিত্বে শ্রমিক সভায় বক্তব্য দেন শ্রমিক কর্মচারী ইউনিয়ন (সিবিএ) সভাপতি মো. ইউনুছ, সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান, কেপিএমের কর্মকর্তা হুমায়ুন কবির, শ্রমিক নেতা মো. ইসমাইল, আনিসুর রহামান ও কাপ্তাই উপজেলা চেয়ারম্যান অংসুইছাইন চৌধুরী।শিল্পমন্ত্রী বলেন, কেপিএম বন্ধ হলে কাগজের মূল্য স্বর্ণের দামকেও ছাড়িয়ে যাবে।