কেব্ল কার চলে না হতাশ পর্যটকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাঙ্গুনিয়ায় স্থাপিত দেশের একমাত্র পক্ষীশালা শেখ রাসেল অ্যাভিয়ারি অ্যান্ড ইকো পার্কের মূল আকর্ষণ কেব্‌ল কার।  ২০১৪ সালের ৪ ডিসেম্বর উদ্বোধন হওয়ার পর কেব্‌ল কার চালু ছিল মাত্র দুই মাস l সৌরভ দাশ
রাঙ্গুনিয়ায় স্থাপিত দেশের একমাত্র পক্ষীশালা শেখ রাসেল অ্যাভিয়ারি অ্যান্ড ইকো পার্কের মূল আকর্ষণ কেব্‌ল কার। ২০১৪ সালের ৪ ডিসেম্বর উদ্বোধন হওয়ার পর কেব্‌ল কার চালু ছিল মাত্র দুই মাস l সৌরভ দাশ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় স্থাপিত শেখ রাসেল অ্যাভিয়ারি অ্যান্ড ইকো পার্কের মূল আকর্ষণ কেব্‌ল কার। দেশের সবচেয়ে বেশি দূরত্বের (২ দশমিক ৪ কিলোমিটার) এই কেব্‌ল কারের টানে পর্যটকেরা ছুটে আসেন এখানে। কিন্তু এসে হতাশ হচ্ছেন। কেব্‌ল কার চলাচল বন্ধ। ২০১৪ সালের ৪ ডিসেম্বর উদ্বোধন হওয়ার পর চালু ছিল মাত্র দুই মাস। চলতি বছরের ১২ ফেব্রুয়ারি থেকেই বন্ধ রয়েছে কার।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, পার্কে দর্শনার্থীর সংখ্যা কম। পূর্ব-দক্ষিণ পাশের কেব্‌ল কার স্টেশন বন্ধ। বাঁশ দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে, যাতে কেউ ঢুকতে না পারে। কালো পলিথিনে মুড়িয়ে রাখা হয়েছে কয়েকটি কার।
কার রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ সাঈদ সাকলাইন প্রথম আলোকে বলেন, যান্ত্রিক ত্রুটি নেই। সপ্তাহে দুই দিন চালিয়ে ১২টি কার সচল রাখা হচ্ছে। পর্যটকদের জন্য বন্ধ রাখা হয়েছে ঝুঁকি এড়াতে। ঝুঁকির কারণ সম্পর্কে তিনি জানান, কেব্‌ল কারের আপার বেস স্টেশনে পিলারের গোড়া থকে মাটি সরে গিয়ে কার চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। বর্তমানে পিলারের আশপাশে প্রতিরোধ দেয়াল নির্মাণের কাজ চলছে।
চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ সূত্র জানায়, বন ও পরিবেশ মন্ত্রণালয়ের উদ্যোগে এই পার্ক চালু হয় ২০১৩ সালের ১১ নভেম্বর। ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চট্টগ্রাম শহর থেকে ৩৫ কিলোমিটার দূরে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের নিশ্চিন্তপুর এলাকায় পার্কের অবস্থান। ২১০ হেক্টর আয়তনের পার্কটি গড়ে তোলা হয়েছে পাহাড়ের কোল ঘেঁষে। এটি দেশের একমাত্র পক্ষীশালা। পার্কে রয়েছে দেশি-বিদেশি বিভিন্ন প্রজাতির পাখি। গড়ে তোলা হয়েছে নয়নাভিরাম লেক। এতে ব্যয় হয়েছে ৪০ কোটি ৪ লাখ ৩১ হাজার টাকা।
পার্কের কর্মকর্তারা জানান, শুরুর দিকে দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকেরা আসতেন এখানে। এখন দিন দিন পর্যটক কমছে। কেব্‌ল কার চালু থাকলে এই সময়ে পর্যটকে ভরপুর থাকত।

পার্কের শেষ প্রান্তে অবস্থিত কেব্‌ল কারের আপার বেস স্টেশনের খুঁটির গোড়া থেকে মাটি সরে যাওয়ায় সেখানে প্রতিরোধ দেয়াল নির্মাণের কাজ চলছে l প্রথম আলো
পার্কের শেষ প্রান্তে অবস্থিত কেব্‌ল কারের আপার বেস স্টেশনের খুঁটির গোড়া থেকে মাটি সরে যাওয়ায় সেখানে প্রতিরোধ দেয়াল নির্মাণের কাজ চলছে l প্রথম আলো


কথা হয় পার্কে পরিবার-পরিজন নিয়ে বেড়াতে আসা আমিরাতপ্রবাসী মোহাম্মদ মাহবুবের সঙ্গে। তিনি বলেন, বিদেশে থাকার সময় শুনেছি অ্যাভিয়ারি পার্কে কেব্‌ল কার রয়েছে। কেব্‌ল কারে চড়ার উদ্দেশ্যে এসেছি। কিন্তু এসে শুনলাম কার বন্ধ।
বন্ধুর সঙ্গে আসা আরেক পর্যটক সুলতানা বেগম বলেন, ‘কার বন্ধ জানলে আসতাম না।’
দেখা যায়, পার্কের শেষ প্রান্তে কেব্‌ল কারের আপার বেস স্টেশন। সেখানে চলছে প্রতিরোধ দেয়ালের নির্মাণকাজ। এর পাশে পাখির বড় খাঁচাটি। এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির বিদেশি পাখি।
পার্কের পাখি দেখভালের দায়িত্বে থাকা (ওয়াইল্ড লাইফ অ্যান্ড বার্ড ক্যারিয়ার) কর্মকর্তা নাহিদ হোসেন প্রথম আলোকে বলেন, পার্কের মোট ছয়টি খাঁচায় এখন দেশি-
কেব্‌ল কার কখন চালু হবে জানতে চাইলে পার্কের প্রকল্প পরিচালক ও চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) বিপুল কৃষ্ণ দাস বলেন, মন্ত্রণালয়ের সিদ্ধান্তে কেব্‌ল কার বন্ধ রাখা হয়েছে। বর্তমানে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের তত্ত্বাবধানে ১ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে প্রতিরোধ দেয়ালের নির্মাণকাজ চলছে। এটির নির্মাণকাজ শেষ হলে পুরোপুরি ঝুঁকিমুক্ত হবে কার চলাচল। তবে মন্ত্রণালয়ের নির্দেশ পেলেই কেব্‌ল কার পর্যটকদের জন্য চালু করা হবে বলে জানান প্রকল্প পরিচালক।বিদেশি পাঁচ শতাধিক পাখি রয়েছে। এর মধ্যে বড় খাঁচাটি সবচেয়ে আকর্ষণীয়। এখানে রয়েছে নজরকাড়া বিদেশি পাখিগুলো। কেব্‌ল কার চালু না থাকায় খুব কম দর্শনার্থী এতটুকু পথ হেঁটে আসেন।
এদিকে পুরো পার্কে সীমানা দেয়াল না থাকায় নিরাপত্তার ঝুঁকিও রয়েছে। এখন সীমানা দেয়াল রয়েছে মাত্র ৯০০ ফুট। তা-ও ২৩০ ফুটের মতো আগস্ট ও সেপ্টেম্বরের ভারী বৃষ্টিতে ধসে পড়েছে। এ কারণে পাহাড়ের পাদদেশ থেকে যে কেউ ঢুকে যেতে পারে। এ নিয়ে নানা অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটছে বলে অভিযোগ রয়েছে।
পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তপন কান্তি দাশ বলেন, ‘সীমানা দেয়াল না থাকায় সন্ধ্যার পর থেকে চিন্তায় থাকি—কখন কী ঘটে। প্রায় সময় স্থানীয় যুবকেরা ঢুকে মারামারিতে লিপ্ত হয়। এখন ছিনতাইয়ের অভিযোগও পাচ্ছি।’ তিনি জানান, পার্কের জন্য ১৮ জন নিরাপত্তাপ্রহরীর পদ থাকলেও আছেন মাত্র দুজন। তাঁদের পক্ষে এত বড় এলাকা পাহারা দেওয়া সম্ভব হয় না। নিরাপত্তাপ্রহরীর পদ থাকলেও আছে মাত্র দুজন। তাঁদের পক্ষে এত বড় এলাকা পাহারা দেওয়া সম্ভব হয় না।