কেমন করে আসবে ঘুম?

অনেকেই আছেন, যাঁরা অনেকক্ষণ শুয়ে এপাশ-ওপাশ করলেও ঘুম আসতে চায় না। অনেকেই সকালে নির্দিষ্ট সময়ে উঠে পড়ার তাড়া থাকে, কিন্তু দেখা যায়, রাতে কিছুতেই ঘুম আসতে চায় না। অনেকেই গরম দুধ পান করেন কিংবা গোসল করে ঘুমানোর চেষ্টা করেন। এগুলো ছাড়াও ঘুমিয়ে পড়ার আরও কিছু সহজ ও চমৎকার পদ্ধতি আছে, যা সহজেই চোখে ঘুম এনে দিতে পারে।
বাঁ নাসারন্ধ্র দিয়ে শ্বাস নিন
বাঁ নাসারন্ধ্র দিয়ে শ্বাস নিলে রক্তচাপ কমে মনকে প্রশান্ত করে। বাঁ দিকে কাত হয়ে শুয়ে ডান নাসারন্ধ্র আঙুল দিয়ে চেপে বন্ধ করে বাঁ নাসারন্ধ্র দিয়ে গভীর শ্বাস নিতে থাকুন। এভাবে কিছুক্ষণ শ্বাস নিলে ঘুমিয়ে পড়বেন।
জেগে থাকার চেষ্টা করুন
ঘুম আসছে না বলে চিন্তা করছেন? মাথা থেকে চিন্তা ঝেড়ে ফেলুন। ঘুমানোর চিন্তা বাদ দিয়ে মনকে বলুন জেগে থাকতে। এতে আপনার মন বিদ্রোহ করে বসবে। ঘুমকে যখন না করবেন, তখন আপনার মস্তিষ্ক সেই নেতিবাচক ভাবনার বিরুদ্ধে লড়ে ঘুমের নির্দেশ দিতে শুরু করবে। চোখের পেশি দুর্বল হয়ে যাবে এবং চোখজুড়ে ঘুম চলে আসবে।
স্মৃতি রোমন্থন করুন
স্মৃতি রোমন্থনে মন থেকে দুশ্চিন্তার বিষয়গুলো দূর হয়ে যাবে। সুখের স্মৃতি, আলাপ, দৃশ্য ও শব্দগুলো মনে করতে থাকুন। মনে প্রশান্তি চলে আসবে এবং ঘুমের জন্য মন প্রস্তুত হয়ে যাবে।
চোখ গোল গোল করে ঘুরান
চোখ বন্ধ করে চোখের মণি ঘুরাতে থাকুন। এতে ঘুমের প্রক্রিয়াটি আরও বেশি উদ্দীপনা পাবে এবং ঘুমের মেলাটোনিন হরমোনের নিঃসরণ বেড়ে ঘুম ঘুম ভাব চলে আসবে।
কল্পনায় বিভোর হয়ে যান
আপনার সুখস্মৃতিময় কোনো স্থানের কল্পনা করুন, ফুলের শ্বাস নেওয়ার চেষ্টা করুন, কোনো প্রশান্তিকর সবুজ বন-বনানীর মধ্যে ঘুরে বেড়ানোর বিষয়টি কল্পনা করতে থাকুন। দেখবেন কখন গভীর ঘুমে তলিয়ে গেছেন।
তথ্যসূত্র : লাইভ সায়েন্স।