কেমন ফেসিয়াল ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীতের সময় ত্বকের একটু বাড়তি যত্ন নিতে হয়। ত্বকের ধরন বুঝে ফেশিয়াল করা উচিত। সপ্তাহে একবার ফ্রুট ফেশিয়াল করতে পারেন। এ সময় রোদে বের হলেই ত্বকে কালচে ভাব হয়। তাই ভেজিটেবল বা ফ্রুট ফেসিয়াল করা প্রয়োজন। রাতে ঘরে এসে গোলাপজল দিয়ে ক্লিনজিং করে নিন। শীতের ত্বক শুষ্ক হয়ে যায়। এ জন্য অ্যালোভেরা, শসা, পেঁপে, কলা ও কমলা দিয়ে ফ্রুট ফেশিয়াল করতে পারেন। তৈলাক্ত ত্বকের জন্য ডিপ ময়েশ্চারাইজার করতে পারেন। তৈলাক্ত ত্বকের জন্য ঘরে মুলতানি মাটি, মধু ও লেবু দিয়ে ১৫ মিনিট পর ধুইয়ে দেখুন, সজীবতা ফিরে পাবেন। আফরোজা পারভীন, রূপবিশেষজ্ঞ, রেড বিউটি সেলুন|