কেমনে ধরিলাম তাহার হাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সবাই খুব ব্যস্ত। কেউ বাঁ দিকে যাচ্ছে, কেউ ডান দিকে যাচ্ছে। সে ওই দিকে দৌড়ে গেল, একটু পর আবার দৌড়ে এদিকে এল। তারা যে কী নিয়ে এত তাড়াহুড়ো করছে, সেটা নিয়ে নিজেরাও সন্দিহান। তো, সবার মতো আমারও একই অবস্থা। বান্ধবীকে নিয়ে ভিড় ঠেলে যাচ্ছি। আমাদের সামনে দেখি, চরম ব্যস্ত কয়েকজন বড় ভাই। তাঁদের জায়গা দিয়ে একপাশে সরে দাঁড়ালাম। মাঠের দিকে তাকিয়ে দেখি, একটা নতুন ইভেন্ট শুরু হতে যাচ্ছে। আমার পেছনে দাঁড়ানো বান্ধবীর হাতটা ধরে হ্যাঁচকা টান দিয়ে বললাম, ‘চল চল, এই ইভেন্টটা একটু দেখি।’ আমি ওর হাত সামনে টানি আর ও টেনে নিয়ে যাচ্ছে পেছনে। কী ব্যাপার, বল তো? এই বলে যখন পেছনে তাকালাম, দেখি আমার বান্ধবীর জায়গায় একটা ছেলে তাকিয়ে আছে। তার ভ্রু কোঁচকানো চোখ দেখে আমার কেন জানি রেসলিং খেলোয়াড়দের কথা খুব মনে পড়তে লাগল। ভয় পেয়েছি কি না, জানি না, আমি এক দৌড়ে ক্লাসের অন্য মেয়েদের ভিড়ে ঢুকে দাঁড়িয়ে গেলাম। রাফিয়ানোবিপ্রবি।