কেরানীহাট এলাইট হাসপাতালের দ্বিতীয় বর্ষপূর্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতকানিয়া উপজেলার কেরানীহাট এলাইট হাসপাতালের দ্বিতীয় বর্ষপূর্তি ১১ মার্চ উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে হাসপাতালের সামনের মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বাস্থ্য কার্ড বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ উল্লাহ।
এলাইট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক চিকিৎসক নাসির উদ্দিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা সহকারী সিভিল সার্জন মোহাম্মদ ওয়াজেদ চৌধুরী, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক মোহাম্মদ মুশফিকুর রহমান।