কেরানীহাট কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতকানিয়া উপজেলার কেরানীহাট কাঁচাবাজার ব্যবসায়ী কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ত্রিবার্ষিক নির্বাচনে আবদুল জলিল সভাপতি ও মোহাম্মদ ঈসা খান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এ ছাড়া মোহাম্মদ সেলিম সহসভাপতি, মো. কোরবান আলী, দলিল আহমদ ও মোহাম্মদ বেলাল পরিচালক পদে নির্বাচিত হন।
১৭ নভেম্বর কেরানীহাট কাঁচাবাজারে সমিতির কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা সমবায় কার্যালয়ের নিরীক্ষা কর্মকর্তা শিববির আহমদ। তা ছাড়া নির্বাচনের সার্বিক কার্যক্রম তদারক করেন উপজেলা সমবায় কর্মকর্তা ফাতেমা বেগম।