কেরামত ঠাকুরের গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১.‘রবীন্দ্রসংগীত এটা ভালো হয় নাই।কথা চলে সুরও চলে, তবে তাল-লয় নাই।পটল তুলেছে বুড়ো, সুতরাং ভয় নাই।রিমিক্স বিষয়ে জানি বুড়ো কিছু কয় নাই!সুতরাং চলো করি ঠাকুরকে মেরামত।’ ...মেরামত করিতেছে আমাদের কেরামত!২.কেরামত রবীন্দ্রসংগীত গাইছে!নিজস্ব কিছু অ্যাড করতে সে চাইছে! ‘গ্রাম্যতা বুড়োটার সুরে আর বাণীতেআধুনিক ধাঁচ তাতে কিছু হবে আনিতে।সুরেতে আনতে হবে কিছু পরিবর্তনকথায়ও করতে হবে কিছু কিছু কর্তন।তা না হলে এই গানে নিউ জেনারেশনেকোনো জোশ পাবে নাকো শ্রুতি-পরিবেশনে। সেকেলে এ বুড়োটার সত্যি কী ভাগ্যআমাদের মতো কিছু জ্ঞানী আর প্রাজ্ঞভাগ্যিস তাঁর প্রতি অবহেলা করি নাই।শোনো হে ঠাকুর আমি জেগে আছি, মরি নাই!রক্তের শেষ ফোঁটা ধমনিতে থাকিতেলড়ে যাব ঠাকুরের মর্যাদা রাখিতে!তোমার গানকে আমি দেব নাকো হারাতেসুর দেব বাণী দেব মাথা তুলে দাঁড়াতে!আমার মেধায় জানি তুমি বেঁচে থাকবেলোকে মোরে কেরামত ঠাকুরই তো ডাকবে!আমার জন্ম ভবে মঙ্গল সাধনেকনফিউশন নেই ফিউশন বাদনে।ফিউশন জমানায় মোর মতো হবি কে?’ ...কেরামত মেরামত করিতেছে রবিকে! ৩.আজ যদি রবি বাবু থাকিতেন বাঁচিয়াতা তা থই থই করে উঠিতেন নাচিয়া!আমাদের ছেলেদের অবদান কত্ত! রবীন্দ্রসংগীত পেল অমরত্ব!!