'৯২ ব্যাচের শিক্ষার্থীদের মিলন মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটিয়ার কেলিশহর উচ্চবিদ্যালয়ের ৯২ ব্যাচের শিক্ষার্থীদের মিলন মেলা উপলক্ষে বের করা হয় শোভাযাত্রা
পটিয়ার কেলিশহর উচ্চবিদ্যালয়ের ৯২ ব্যাচের শিক্ষার্থীদের মিলন মেলা উপলক্ষে বের করা হয় শোভাযাত্রা

পটিয়া উপজেলার কেলিশহর উচ্চবিদ্যালয়ের ’৯২ ব্যাচের শিক্ষার্থীদের মিলন মেলা ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠান ২১ অক্টোবর বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে শহীদ মিনারের পাদদেশে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। এরপর স্কুলের আঙিনায় লাগানো হয় ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা। ১১টায় বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা।

দুপুরে বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত শিক্ষক সম্মাননা ও স্মৃতিচারণা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ’৯২ ব্যাচের শিক্ষার্থী রাজিব বিশ্বাস। আরও বক্তব্য দেন সাবেক প্রধান শিক্ষক বাবুল চন্দ্র দে, বর্তমান প্রধান শিক্ষক অরুণ কুমার মিত্র, শিক্ষক নিহার রঞ্জন চক্রবর্তী, সুমন দাশ, মিলটন ভট্টাচার্য, প্রবোধ রায়, সাধন দাশ, আবুল কাসেম প্রমুখ।

অনুষ্ঠানে ’৯২ সালে বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন, এমন নয়জন শিক্ষককে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

বেলা তিনটায় শুরু হয় সাংস্কৃতিক পর্ব। এ সময় ’৯২ ব্যাচের শিক্ষার্থীরা নেচেগেয়ে আনন্দে মেতে ওঠেন। বিজ্ঞপ্তি।