কেশব শীল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের মাস্টার্স শেষ পর্বের ছাত্র কেশব শীলের (রোল নম্বর-৮০৩৩) একটি কিডনি সম্পূর্ণ ও অপরটি প্রায় নষ্ট হয়ে গেছে। বর্তমানে তিনি কলকাতার রবীন্দ্রনাথ ঠাকুর ইনস্টিটিউট অব কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর চিকিৎসার জন্য ইতিমধ্যে প্রায় আট লাখ টাকা খরচ হয়ে গেছে। ডাক্তাররা জানান, তাঁর নষ্ট কিডনি সংযোজন করতে প্রায় ১৬ লাখ টাকার দরকার। কিন্তু এত টাকা জোগাড় করা তাঁর বাবা অবসরপ্রাপ্ত শিক্ষক সুখেন্দু বিকাশ শীলের পক্ষে অসম্ভব। তাই সমাজের বিত্তবান ব্যক্তিদের কাছে আর্থিক সহায়তা চেয়েছেন তিনি। সাহায্য পাঠানোর ঠিকানা: হিসাব নম্বর-১১০২২০০৯০১৪২১০০১, ব্র্যাক ব্যাংক, মোমিন রোড শাখা। যোগাযোগ: সজল শীল, মোবাইল: ০১৯২১-৭৩৯৪৩৭।