কোঠেরপাড় ত্রিরত্নাঙ্কুর বিহারে কঠিন চীবর দান উদ্যাপিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফটিকছড়ি উপজেলার জাহানপুরস্থ কোঠের পাড় বৌদ্ধ ত্রিরত্নাঙ্কুর বিহারে কঠিন চীবর দানানুষ্ঠান ২৪ অক্টোবর বিহার প্রাঙ্গণে ফটিকছড়ির আঞ্চলিক প্রধান শ্রদ্ধালঙ্কার মহাস্থবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার যুগ্ম মহাসচিব শাসনানন্দ মহাস্থবির। প্রধান আলোচক ছিলেন ভিক্ষু মহাসভার অর্থ সচিব তিলোকা বংশ থের। বিশেষ অতিথি ছিলেন সুমনোতিষ্য মহাথের, সত্য পাল মহাথের, সুগত প্রিয় মহাথের ও প্রিয়ানন্দ স্থবির। বক্তব্য দেন মৃণাল কান্তি বড়ুয়া, করুণা কান্তি বড়ুয়া, কাঞ্চন বড়ুয়া, গোপাল চন্দ বড়ুয়া, বিন্দু ভূষণ বড়ুয়া, অশোক চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি।