কোডেকের প্রকল্প অবহিতকরণ সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেলা প্রশাসন ও প্রকল্প সংশ্লিষ্ট অন্যান্য সরকারি এবং স্থানীয় সরকারের প্রতিনিধিদের নিয়ে কোডেক-স্মার্ট প্রকল্পের উদ্যোগে প্রকল্প অবহিতকরণ সভা ২০ এপ্রিল চট্টগ্রামের একটি হোটেল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. ফজলুর রহমান এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আবুল বাসার। স্বাগত বক্তব্য দেন প্রকল্প সমন্বয়কারী আ ন ম ওয়াহিদ। সভায় সভাপতিত্ব করেন কোডেকের উপনির্বাহী পরিচালক কমল সেনগুপ্ত।
এতে জেলা ও উপজেলার সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য বিস্তারিত তুলে ধরেন প্রকল্প ব্যবস্থাপক ফোরকান আহমেদ। বিজ্ঞপ্তি