কোথা থেকে কীভাবে আসবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কমলাপুর রেলওয়ে স্টেশন, সায়েদাবাদ ও যাত্রাবাড়ী থেকে যাঁরা আসবেন
বলাকা বাসে করে গাজীপুর চৌরাস্তায় নামবেন। এ গাড়ি মহাখালী, টঙ্গী, আবদুল্লাহপুর হয়ে চৌরাস্তায় আসে। সেখান থেকে পলাশ/নিরাপদ/টাঙ্গাইলের গাড়িতে উঠে মৌচাক স্কাউট মাঠের পাশে নামা যাবে।

সদরঘাট থেকে যাঁরা আসবেন
সদরঘাট থেকে স্কাইলাইন অথবা আজমেরী গ্লোরি গাড়িতে করে সরাসরি মৌচাক স্কাউট মাঠের পাশে নামা যাবে। এ গাড়ি মহাখালী, টঙ্গী, আবদুল্লাহপুর, চৌরাস্তা হয়ে মৌচাক আসে।

মতিঝিল ও গাবতলী থেকে যাঁরা আসবেন
বিআরটিসি অথবা হানিফ পরিবহনের গাড়িতে করে নবীনগর নামতে হবে। সেখান থেকে পলাশ/নিরাপদ গাড়িতে করে মৌচাক স্কাউট মাঠে আসা যাবে। এ গাড়ি বাইপাইল, চন্দ্রা (চান্দরা) হয়ে মৌচাকে আসে।

উত্তরবঙ্গ থেকে যাঁরা আসবেন
চন্দ্রা (চান্দরা) নেমে সেখান থেকে পলাশ/নিরাপদ গাড়িতে করে মৌচাক স্কাউট মাঠে আসা যাবে। অথবা হিউম্যান হলারে করে মৌচাকে আসবেন।

ট্রেনে যাঁরা আসবেন টঙ্গী অথবা বিমানবন্দর স্টেশনে নেমে বলাকা বাসে চৌরাস্তা আসবেন সেখান থেকে পলাশ/নিরাপদ/টাঙ্গাইলের বাসে উঠে মৌচাকে আসবেন। প্রয়োজনে: ০১৭১০৪৬৯৪৬৫, ০১৭৩৭০৪১৪৩৪, ০১৭৩৮৪২৪২২৮, ০১৯১৯৮৭৪৩৩৩।